Breaking News
 
INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

 

Wildlife Panic in Kultali: শীতের ভোরে কুলতলিতে বাঘের পায়ের ছাপ, ছড়ালো চাঞ্চল্য

Tiger Footprints Spark Panic in Kultali
Tiger Footprints Spark Panic in Kultali

 

দক্ষিণ ২৪ পরগনা, ২৭ নভেম্বর : শীতের ভোরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেল। সাতসকালে বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে।

এদিন ভোরে ঠাকুরান নদীর একটি শাখার ধারে হাঁটতে গিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। কিন্তু কাদা মাটিতে বাঘের থাবার ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বৃহস্পতিবার সকালে এই দৃশ্যে আতঙ্কে রয়েছেন মৈপীঠ-বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা।

বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই এলাকায় পৌঁছে অনুসন্ধান শুরু করেছেন। বাঘের থাবার ছাপ, মাপ এবং কোন দিকে তা এগিয়ে গিয়েছে, সেই সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে। তার অবস্থানও জানার চেষ্টা করা হচ্ছে। এলাকায় টহলদারি বাড়িয়েছে বন দফতর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…