Breaking News
 
INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

 

Weather forecast for Bengal: শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ২৮ নভেম্বর : আপাতত বঙ্গের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী ৩-৪ দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে যাবে।

আবহবিদদের মতে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাতে সামান্য উষ্ণতা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টা এই প্রবণতা বজায় থাকতে পারে। অর্থাৎ শীতের ঝাঁঝ কিছুটা কম অনুভূত হবে, যদিও বড়সড় কোনও পরিবর্তন এখনই দেখা যাবে না। সাধারণভাবে, শীত পুরোপুরি নামতে গেলে আকাশ পরিষ্কার থাকা প্রয়োজন, কিন্তু ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে সেই সুযোগ আপাতত কমই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…