West Bengal

20 hours ago

Birbhum News: তৃণমূল কার্যালয়ের পাশে রেশন কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাঁইথিয়ায়

Ration cards recovered next to the TMC party office
Ration cards recovered next to the TMC party office

 

বীরভূম, ৬ জুন : তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ঠিক পাশ থেকেই উদ্ধার হলো বেশ কিছু রেশন কার্ড| শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বহড়া এলাকায়। এই রেশন কার্ডগুলো কীভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশে এলো, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কার্যালয়ের পাশে বেশ কিছু রেশন কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সরকারি এই পরিচয়পত্র এভাবে পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। কোথা থেকে এই রেশন কার্ডগুলো এখানে এলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!