West Bengal

2 years ago

Sarvari Mukhopadhyay:পুরুলিয়ার ঘটনা বাংলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত : সর্বরী মুখোপাধ্যায়

Sarvari Mukhopadhyay
Sarvari Mukhopadhyay

 

কলকাতা, ১৬ জানুয়ারি : ''এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। গোটা পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করে দেওয়ার চক্রান্ত চলছে।'' গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসা ভিন রাজ্যের সাধু সন্তদের ওপর পুরুলিয়ায় আক্রমণের ঘটনায় এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য বিজেপির বেটি বাঁচাও বেটি পরাও আহ্বায়ক সর্বরী মুখোপাধ্যায়।

সাধু–সন্তদের উপর আক্রমণের ঘটনায় প্রতিবাদ জানতে মঙ্গলবার পথে নামে বিশ্ব হিন্দু পরিষদ। এদিন ওয়েলিংটনে সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে। এদিনের মিছিলে সাধু সন্ন্যাসীদের সঙ্গে যোগ দান করেন সর্বরী মুখোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ''এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। গোটা পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করে দেওয়ার চক্রান্ত চলছে। বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুরুলিয়ার ঘটনা তারই প্রমাণ। বাংলার আপামর জনতার প্রতিবাদ করা উচিত। সাধু সন্তদের ওপর আক্রমণের প্রতিবাদ করা উচিত। বাংলার মুখ্যমন্ত্রীর বরাবর হিন্দু বিদ্বেষী মনভাব দেখেছি। জয় শ্রীরাম স্লোগান শুনলেই তেরে যান। একটি বিশেষ সম্প্রদায়কে সর্বদা আড়াল করে রেখেছেন। অথচ হিন্দু ধর্মাবলম্বীরা লাঞ্ছিত হচ্ছে। তাই প্রতিবাদে সামিল হওয়া উচিত।''


You might also like!