West Bengal

1 hour ago

IMD Weather Alert: শুক্রবার রাজ্যে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কয়েক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা

Dry weather forecast for WB
Dry weather forecast for WB

 

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে। সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের ঠান্ডা অনেকটাই কমবে, দিনের তাপমাত্রাও বাড়বে ক্রমশ। উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা আর আগের মতো থাকবে না।

শুক্রবার কলকাতা-সহ হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে দফতর। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা কম।

উত্তরবঙ্গেও একই প্রবণতা। আগামী তিন দিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেখানেও বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে কুয়াশার প্রভাব কিছুটা থাকতে পারে, তবে সারাদিনের আবহাওয়া থাকবে শুষ্ক।

You might also like!