West Bengal

1 week ago

Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা

Ayushman Bharat
Ayushman Bharat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি মতোই বাংলায় চালু হয়েছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। রাজ্যে পালাবদলের দেড় মাসের মধ্যেই এই স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, পাশাপাশি সরকারি জনকল্যাণ শিবিরেও আবেদন করছেন বহু মানুষ। তবে প্রকল্প চালু হলেও সাধারণ মানুষের মনে এখনও রয়েছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন—কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? জেনে নেওয়া যাক আয়ুষ্মান ভারতের যোগ্যতা ও বাদ পড়ার শর্তগুলি।

১. সাফাইকর্মী, পরিচারক, হকার, ভ্যান-রিকশা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশান, নিরাপত্তারক্ষী-সহ মোট ১১ টি পেশায় যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাকিরা পাবেন না। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই আয়ু্ষ্মান ভারতের সুবিধা পাবেন।

২. বাড়িতে ২ চাকা বা চার চাকা গাড়ি থাকলে পাবেন না।

৩. সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি পেশনভোগীরাও এই এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না।

৪. মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

৫. ৫০ হাজার টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে? তাহলেও মিলবে না আয়ুষ্মান ভারত।

৬. পাঁচ একরের বেশি জমি রয়েছে? ট্রাক্টর রয়েছে? তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা।

৭. বয়স ৭০-এর কম হলে আবেদন করা যাবে না।

অর্থাৎ শর্ততেই স্পষ্ট যে রাজ্যের একটা বড় অংশের মানুষই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাতেও চিন্তার কোনও কারণ নেই। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে না তাঁদের জন্য বিশেষ প্রকল্প চালু করবে রাজ্য। সেই প্রকল্পে বিনা খরচে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে বলেই খবর।

You might also like!