Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

1 year ago

Travels Tips: ঝরনার কলকল ও ঝিঁঝিঁ পোকার শব্দ আপনাকে মুগ্ধ করবে,শিলিগুড়ির অদূরেই 'শিবখোলা গ্রাম'! কিভাবে যাবেন জানেন?

Travels Tips (Symbolic Picture)
Travels Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  গরমে পাহাড় আর সেই পাহাড়ে যদি থাকে নৈশব্দিক পরিবেশ তাহলে তো আর কথাই নেই। এবার আমাদের ভ্রমণ সঙ্গীর নিবেদন এমনি এক অনুপম স্বর্গীয় পরিবেশ শিবখোলা গ্রাম। এখানে এলে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে। শান্ত পরিবেশে ঝরনার কলকল ও ঝিঁঝিঁ পোকার শব্দ কানে নিয়ে কাটিয়ে দিতে পারবেন রাত। তাই চিরাচরিত গন্তব্য ছেড়ে কিছুটা সময় কাটিয়ে যান  কার্শিয়াংয়ের শিবখোলা থেকে।

শিলিগুড়ি শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার। সুকনা থেকে ১৮ কিলোমিটার দূরে। আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে শিবখোলায়। এখানে এলে মিলবে মনোরম শান্ত পরিবেশ আর সারাবছরই ঠান্ডা শিরশিরে অনুভূতি। সঙ্গে মনোমুগ্ধকর পাহাড়ি খরস্রোতা নদীর কলরব। একপাশে খাড়া পাহাড় নেমে গেছে। পাহাড়ের ঢালে চা বাগান। আবার শিবখোলার অনেকটা জায়গায় সমতল। সেখানে বাগান। শিশুরা হুটোপাটি করে খেলতে পছন্দ করে। আর অন্ধকার নামলেই ঝিঁঝিঁ পোকা ডাক সঙ্গে বনফায়ারের সুবিধা। রাত যত বাড়ে একটা রহস্যময় ভালোলাগা কাজ করে। 

যাওয়া - শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে শিবখোলাতে। এছাড়াও সামান্য খরচে শেয়ার গাড়িতেও পৌঁছে যাওয়া যাবে শিবখোলায়। 

থাকা  - পর্যটকদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার দারুণ সুবন্দোবস্ত। জানা গেছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে ডিলাক্স রুমে থাকা ও খাওয়া বাবদ প্রতি পর্যটকের খরচ করতে হবে ১৫০০ টাকা। এছাড়াও অন্যরুম পাওয়া যায় ১৪০০ টাকায়। সুবিধা সমস্তই মেলে। 

You might also like!