Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Parikhi Sea Beach:এবার চলুন পুজোতে ঘুরে আসি একদম নতুন সমুদ্র সৈকত 'পরিখি সৈকত'

Parikhi Sea Beach
Parikhi Sea Beach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআজ আপনি এই প্রতিবেদনের মাধ্যমে তেমনই এক দারুণ সমুদ্র সৈকতের খোঁজ পাবেন যেখানে গেলে আপনার শরীর আর মন দুটোই জুড়িয়ে যাবে বৈকি। এতকিছু বৈশিষ্ট্য শুনে নিশ্চয়ই আপনারও খুব লোভ হচ্ছে এখানে যাওয়ার জন্য? নিশ্চয়ই এই সমুদ্র সৈকতটির নাম জানার জন্য কৌতূহলী হয়ে উঠেছেন? তাহলে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

তাহলে আপনিও ঘুরে আসুন কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত পরীখি (Parikhi Sea Beach) থেকে। এই সমুদ্র সৈকতটি কোলাঘাট (Kolaghat) থেকে ১৮১ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি দিঘা, পুরী, মন্দারমনির মতো জায়গার উপচে পড়া ভিড় চোখে পড়বে না। দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝাউবন দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবেই।

বর্তমানে দেশজুড়ে বর্ষার মরসুম চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বর্ষার আগমন ঘটেছে। এদিকে বর্ষাকালে অনেকেই আছেন যারা সমুদ্র দর্শন করতে ভালোবাসেন। দিঘা, পুরী, মন্দারমনিতে এক কথায় সারাবছরই পর্যটকদের ভিড় উপচে পড়ে। ফলে আপনিও যদি এই বর্ষার মরসুমে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার প্লান করে থাকেন তাহলে এই পরীখি থেকে ঘুরে আসতে পারেন। এখানে রাত্রিবাস করার জন্য রিসোর্ট, হোটেলও আছে।


You might also like!