Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Travel

2 years ago

Holi 2024: দোলের ছুটিতে ঘুরতে যাওয়ার পাঁচ ঠিকানা, উপরি পাওনা এখানকার বসন্ত উৎসব

TRanel
TRanel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদোলের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আজ রইল কম বাজেটের মধ্যে ঘুরতে যাওয়া যায় এমন কয়েকটি জায়গার হদিশ যেখানে গিয়ে আপনি রংও খেলতে পারবেন।

শান্তিনিকেতন

যদি হোলি খেলতে চান তাহলে পারফেক্ট ডেসটিনেশন হতে পারে শান্তিনিকেতন। রঙ খেলার পাশাপাশি বিশ্বভারতীর সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবেন।

পুরুলিয়া

বসন্তে ঘুরতে যাওয়া মানেই পুরুলিয়া। দোলে রং খেলার পাশাপাশি পলাশ রঙা পুরুলিয়ায় এই সময় বিভিন্ন ধরনের ফোক ডান্স দেখারও সুযোগ পাবেন।

মথুরা-বৃন্দাবন

হোলি খেলতে চাইলে আপনি ঘুরতে যেতে পারেন মথুরা-বৃন্দাবনে। উত্তরপ্রদেশের নন্দগাঁও, বারসানায় হোলিরও আগে থেকে শুরু হয়েছে এই হোলি উৎসব।

নবদ্বীপ-মায়াপুর

নদিয়ার নবদ্বীপ-মায়াপুরের হোলি উৎসব খুবই জনপ্রিয়। ছুটির ক'টা দিন সেখানেই কাটিয়ে আসতে পারেন।

মহিষাদল রাজবাড়ি

দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি থেকে। এখানকার দোল উৎসব খুবই বিখ্যাত।


You might also like!