Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Travel

11 months ago

Nearby Tourism: সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মনোরম পরিবেশের সেরা ঠিকানা বকপোতা ব্রিজ

Bakpota Bridge in Howrah Udayanarayanpur
Bakpota Bridge in Howrah Udayanarayanpur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্নিগ্ধ বাতাস মনোরম পরিবেশ মানসিক শান্তি উপভোগ করতে প্রতিবছরই অগণিত মানুষের সাক্ষী থাকে হাওড়ার এই জায়গা! শীত কিংবা গ্রীষ্ম বিকেলের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য মানুষের ঢল নামে নির্মল প্রকৃতির এই মনোরম পরিবেশে। হাওড়া জেলার শেষ প্রান্তে অবস্থিত  বকপোতা ব্রিজ। সবুজ চাষের জমি দিয়ে ঘেরা এই স্থানে যতদূর নজর যাবে সবুজ আর সবুজ, সবুজের শেষে সাদা আকাশ নেমে মিশেছে চাষের জমিতে। এ এক অপরূপ দৃশ্য। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বাংলার বিখ্যাত নদী দামোদর। তবে এটি কোনও পিকনিক স্পট নয়, তবুও হাওড়া জেলার বেশ কিছু স্থান ভীষণভাবে মানুষের মন আকৃষ্ট করে। সেখানেই প্রতিবছর মানসিক শান্তি পেতে ছুটে যায় অগণিত মানুষ। তেমনিই একটি স্থান হল হাওড়া উদয়নারায়নপুরের বকপোতা ব্রিজ।   

গত কয়েক বছর আগে ব্রিজ নির্মাণ হবার পর থেকেই এই স্থান জনপ্রিয় হয়ে ওঠে। এই জায়গাটি উদয়নারায়নপুর মাধবীলতা কলেজ থেকে সামান্য দূরত্বে অবস্থিত। এই তাপপ্রবাহের সময় স্নিগ্ধ বাতাসের টানেই মানুষের ভিড় জমে এখানে। বিভিন্ন বয়সের মানুষের স্বস্তির সেরা ঠিকানা এই জায়গাটি। তবে সব থেকে বেশি যুবক-যুবতীদের ভিড় জমে এখনে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে হাওড়া উদয়নারায়নপুর বক্তা ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন স্থানে বিভিন্ন অস্থায়ী মুখরোচক খাবারের পসরা বসে। প্রকৃতিকে যারা ভালোবাসেন, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পরিবেশে।         

You might also like!