Technology

2 hours ago

Smart Buy 2026: বাজেট কম? তবুও পাবেন দারুণ ক্যামেরা! রইল ২০২৬-এর সেরা ৫ সস্তার স্মার্টফোনের খোঁজ

Budget Smartphones 2026
Budget Smartphones 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুরনো ফোনে কাজের গতি কমে গেছে? বারবার হ্যাং, ব্যাটারি ডাউন—সব মিলিয়ে বিরক্ত? নতুন স্মার্টফোন কেনার ইচ্ছা থাকলেও বাজেট যদি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ২০২৬ সালে বাজারে এমন বেশ কিছু স্মার্টফোন এসেছে, যেগুলি কম দামে দুর্দান্ত ফিচার দিচ্ছে—বিশেষ করে ক্যামেরা পারফরম্যান্সে। অনেকের ধারণা, সস্তার ফোন মানেই খারাপ ক্যামেরা বা দুর্বল পারফরম্যান্স। তবে এখনকার প্রযুক্তিতে সেই ধারণা বদলে গেছে। বাজেট সেগমেন্টেও মিলছে হাই-রেজোলিউশন ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। চলুন আজ জেনে নেওয়া যাক এমন পাঁচটি ফোনের খুঁটিনাটি, যা ২০২৬-এ চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন।

১। Realme P4 Lite: চোখ বন্ধ করে কিনতে পারেন Realme P4 Lite। এতে পাবেন ৬.৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ভাবছেন নিশ্চয়ই ব্যাটারির কথা? এতে থাকছে ৭০০০ mAh ব্যাটারি। অর্থাৎ একবার চার্জ দিলেই চলবে সারাদিন। আর ক্যামেরা ১৩ ও ৫ মেগাপিক্সেল। আর দাম একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা।

২। Motorola G57 Power 5G: বাজেট যদি হয় ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে তাহলে কিনতে পারেন Motorola G57 Power 5G-ও। এই ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৭২ ইঞ্চি। প্রসেসর স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৪। এটির ব্যাটারিও ৭০০০ mAh। তবে এতে পাবেন ৫০ ও ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আর দাম? মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা। যদি কার্ডে কেনাকাটা করেন, সেক্ষেত্রে পাবেন ছাড়।

৩। Vivo T4 Lite 5G: মাত্র ১৩ হাজার টাকায় কিনতে পারেন Vivo T4 Lite 5G। পকেটফ্রেন্ডলি এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা। রয়েছে অক্সিলারি লেন্স। এই ফোনের ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ব্যাটারি পাবেন ৬০০০ mAh। উপরি পাওনা ১৫ ওয়াটের চার্জার।

৪। Redmi Note 14 SE 5G: বাজেট যদি বাড়িয়ে ২০ হাজার করতে পারেন, তাহলে কিনতে পারেন Redmi Note 14 SE 5G। এতে পাবেন ৫০, ৮ ও ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি। তবে এটির ব্যাটারি ৫১১০ mAh।

৫। Samsung M36 5G: যদি সস্তায় স্যামসাং কিনতে চান, তাহলে আপনার জন্য আদর্শ Samsung M36 5G। এতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা (৫০, ৮ ও ২ মেগাপিক্সেল )।  রয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর। ব্যাটারি ৫০০০ mAh। যা পেয়ে যাবেন মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকায়। 

তাই নতুন ফোন কেনার আগে একটু খোঁজখবর নিন, তুলনা করুন—তারপরই বেছে নিন আপনার জন্য সেরা বাজেট স্মার্টফোন। ২০২৬-এ কম দামে ভালো ফোন পাওয়া আর কঠিন নয়!  

You might also like!