Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

7 months ago

Android or iphone Tips: নেটওয়ার্ক সমস্যায় জেরবার? কল ড্রপ সমস্যা মেটাতে রইল ৫টি সহজ কৌশল!

Android or iphone Tips
Android or iphone Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শহর কিংবা গ্রাম, সম্প্রতি মোবাইল ফোনে কথা বলার সময় বারবার কল কেটে যাওয়ার সমস্যায় ভুগছেন ব্যবহারকারীরা। একাধিক টেলিকম সংস্থার গ্রাহকরা অভিযোগ করছেন, মোবাইলে নেটওয়ার্ক হঠাৎ করেই  চলে যাচ্ছে, ফলে গুরুত্বপূর্ণ সময়ে কথা বলা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেই সমস্যা প্রকট। অনেকে জানান, হঠাৎ করেই “কল ড্রপ” হচ্ছে, কখনও আবার ওপারে থাকা ব্যক্তির কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে বা একদমই শোনা যাচ্ছে না। কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে আপনার মোবাইলের এই নেটওয়ার্ক ইস্যুকে ঠিক করা যায়। নিম্নে উল্লেখিত হল কয়েকটি টিপস, 

১. এয়ারপ্লেন মোড অন করে অফ করুন। আইফোন হোক বা অ্যান্ড্রয়েড- দুই ফোনেই এটাই সবচেয়ে সহজ ও কার্যকরী টোটকা দুর্বল নেটওয়ার্ককে ঠিক করার। অন্তত ১৫ সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড অন করে রাখবেন। তারপর আবার অফ করলেই আপনার মোবাইল টাওয়ার খোঁজার জন্য কাজ শুরু করে দেবে। এভাবে কিছুটা হলেও নেটওয়ার্ক ইস্যু মিটবে।

২. ফোনের নেটওয়ার্ক সেটিংস রিস্টার্ট করতে হবে একান্তই যদি ফোনে এক বা দুই দাগের সিগন্যাল আসে, চেষ্টা করুন একবার গোটা নেটওয়ার্ক সেটিংস খুলে সেটি রিস্টার্ট করার। তবে মনে রাখবেন এটা করলে কিন্তু আপনার সেভ থাকা ওয়াই-ফাই পাসওয়ার্ড, আপনার পার্সোনালাইজড সেটিংস-সবই ডিলিট হয়ে যাবে। কিন্তু ফোনের টাওয়ার খোঁজার চেষ্টা আবার নতুন করে শুরু হলে সেটা আপনার আশেপাশে নেটওয়ার্কের ক্ষমতাকে বাড়াবে।

৩. মোবাইল কেরিয়ারের সেটিংস বদলাতে হতে পারে। অনেক জায়গায় এখনও ৫জি পরিষেবা ভালভাবে চালু নেই। কিন্তু ফোনের যে কেরিয়ার রয়েছে, মানে জিও বা ভিআই বা যাই হোক না কেন, তার সেটিংস হয়তো ৫জি অন রয়েছে। এসব ক্ষেত্রে ৫জি টাওয়ার খুঁজতে ফোন নিরন্তর চেষ্টা করে চলে আর এতে তার ব্যাটারি ও ফোনের স্বাস্থ্য- দুই-ই কমতে থাকে। সবসময় কেরিয়ার সেটিংসকে বেস্ট কম্প্যাটেবল রাখবেন। খেয়াল রাখবেন, আপনার ফোনের কেরিয়ার সংস্থা অনেক সময় আপনাকে মেসেজের মাধ্যমে আপনার জন্য সেরা সেটিংসটি পাঠায়। সেটা অ্যাকসেপ্ট করে অন রেখে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সফ্টওয়ার আপডেটের মাধ্যমে ফোনকে আপডেটেড রাখুন।

৪. এয়ারপ্লেন মোড অন-অফ করেও লাভ না হলে ফোনকেই রিস্টার্ট করুন। ফোন রিস্টার্ট হলে অনেকসময় টাওয়ার-জনিত সমস্যা প্রাথমিকভাবে কেটে যায়। সিগন্যাল স্ট্রেন্থ বাড়ে। ফোনের অনেক বেসিক সমস্যা রিস্টার্ট করলে মিটে যায়। অনেকসময় ফোন স্লো হয়ে গেলে বা হ্যাং হয়ে গেলেও ফোনকে কিছুক্ষণ অফ রেখে আবার অন করা উচিত। এতে ফোনের নিজস্ব সফটওয়্যার নিজে থেকেই রিবুট হয় ও ইন্টারনাল সমস্যাকে ধরে ফেলে রিপোর্ট পাঠায় প্রস্তুতকারক সংস্থার কাছে।

৫. আপনার ফোন যদি বেশ অনেকদিনের পুরনো হয় তাহলে সিম ট্রে খুলে সিম কার্ড বার করে একটু নরম কাপড়ে মুছে আবার ফোনে ঢোকান। পুরনো সিম একটানা ব্যবহার করা উচিত নয়। একদম লেটেস্ট ফাইভ জি সিম ব্যবহার করবেন। পুরনো সিম কার্ডের ক্ষমতা কম। নতুন আধুনিক সিম কার্ড অনেক বেশি টাওয়ার স্ট্রেন্থ বহন করতে পারে।

জরুরি ভিত্তিতে বা বিপদে পড়লে উপরের এই টোটকাগুলি আপনাকে সাময়িক সময় থেকে মুক্তি দিতে পারে। তবে অনেকসময় মোবাইল সার্ভিস পরিষেবা প্রদানকারী সংস্থারও গাফিলতিতে সব জায়গায় ভালো  নেটওয়ার্ক পাওয়া যায় না। সেক্ষেত্রে একজন গ্রাহকের কিছু করার থাকে না। মাঝেমধ্যে ফোনের অ্যাপের্ মাধ্যমে হোক বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের ফোনের নেটওয়ার্ক ক্ষমতাকে ঝালিয়ে দেখে নেবেন।

You might also like!