Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Sony Xperia 10 VI: সনির নতুন চমক,6.1-ইঞ্চির OLED স্ক্রিন, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, জেনে নিন দাম

Sony Xperia 10 VI
Sony Xperia 10 VI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সনি আজ (১৫ মে) দুটি নতুন Xperia ফোন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এগুলি হল ফ্ল্যাগশিপ গ্রেডের Sony Xperia 1 VI এবং Sony Xperia 10 VI, যা একটি মিড-রেঞ্জ ডিভাইস। Xperia 10 VI গত বছরের Xperia 10 V-এর উত্তরসূরি হিসেবে এসেছে৷ হ্যান্ডসেটটিতে ট্রিলুমিনিয়াস ওলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফ্রন্ট-ফায়ারিং স্টেরিও স্পিকার সহ 360 রিয়ালিটি অডিও সার্টিফিকেশন, Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Sony Xperia 10 VI ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Sony Xperia 10 VI ফোনের দাম

Sony Xperia 10 VI ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ 399 ইউরো অর্থাৎ প্রায় 36,075 টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালারে লঞ্চ করা হয়েছে।

ইউকে এবং ইউরোপে Sony Xperia 10 VI ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 10 জুন থেকে এই ফোনটি সেল করা হবে।

Sony Xperia 10 VI ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Sony Xperia 10 VI ফোনে 2520 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 21:9 আসপেক্ট রেশিও, 97% DCI-P3 টেকনোলজি, 10 বিট টোন গ্রেডেশন এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রিনো 710 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1.5TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: Sony Xperia 10 VI ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 48MP রেয়ার ক্যামেরা, f/1.8 অ্যাপার্চার, 1/2.0″ সেন্সর, 80° ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, হাইব্রিড OIS/EIS সাপোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8MP 1/4″ সেন্সর, 120° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য (IP65/68) রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, স্টেরিও রেকর্ডিং, স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন 155 x 68 x 8.3 মিমি এবং ওজন 158 গ্রাম।

কানেক্টিভিটি: Sony Xperia 10 VI ফোনে 5G, 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.2, এনএফসি, ইউএসবি 2.0 টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 30W ফাস্ট চার্জিং, এক্সপেরিয়া অ্যাডেপ্টিভ চার্জিং, ব্যাটারি কেয়ার ও স্ট্যামিনা মোড় সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ওএস: Sony Xperia 10 VI ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এতে 3 ওএস আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।


You might also like!