Technology

2 hours ago

Digital Safety Alert: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্ত ফাঁস—আতঙ্ক নয়, সচেতন পদক্ষেপেই মিলবে মুক্তির পথ

Digital Safety Alert
Digital Safety Alert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া আর অচেনা ঘটনা নয়। অনেক সময় বিশ্বাসের জায়গা থেকেই মানুষ নিজের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এর ফলে কেউ মানসিকভাবে ভেঙে পড়েন, আবার কেউ চরম সিদ্ধান্তও নিয়ে ফেলেন।

তবে বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোই সবচেয়ে জরুরি। প্রথমেই নিজের মানসিক স্থিরতা বজায় রাখা দরকার। এরপর দ্রুত আইনি সাহায্য নেওয়া উচিত। বর্তমানে সাইবার অপরাধ দমনে প্রশাসন যথেষ্ট সক্রিয়, ফলে সঠিক পদক্ষেপ নিলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব।

* মনে রাখবেন ভারতে ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তাই যদি আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে প্রথমেই সেই ছবির স্ক্রিনশট নিন, ভিডিও পোস্ট হয়ে থাকলে URL টি যত্ন করে নিজের কাছে সেভ করে রাখুন।

* ভুলেও কিন্তু স্ক্রিনশটটি এডিট করবেন না। মাথায় রাখবেন, আপনি কখন স্ক্রিনশটটি নিচ্ছেন, সেই টাইমের উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। যা আইনি পদক্ষেপের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

* নিজের কাছে যাবতীয় নথি রেখে দেওয়ার পর ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার-সহ যে প্ল্যাটফর্মে সেটি পোস্ট হয়েছে সর্বত্র গিয়ে সেটিকে রিপোর্ট করুন। অধিকাংশ প্ল্যাটফর্মই অভিযোগ পাওয়ামাত্রই এই পোস্টগুলোকে মুছে দেয়।


* এরপর চলে যান আইনি লড়াইয়ে। প্রথমে অনলাইনে অভিযোগ জানান cybercrime.gov.in- এ। সেখানে অপশন পাবেন মহিলা নাকি শিশু সংক্রান্ত অপরাধের অভিযোগ জানাতেন চাইছেন। সেখানে প্রয়োজন মতো অপশন বেছে নিন।

* এই ধরনের ঘটনায় কোন কোন ধারায় মামলা হবে? ১. সেকশন 66E- গোপনীয়তা লঙ্ঘন। ২. সেকশন 67-আপত্তিকর কন্টেন্ট। ৩. সেকশন 67A- যৌন উত্তেজন বিষয়বস্তু। চলে যান যে কোনও থানায়। সেখানে একটি এফআইআর দায়ের করুন।

* অনেকেই লোকলজ্জার ভয়ে থানা-পুলিশ না করে পয়সার বিনিময়ে সমস্যা মেটানোর চেষ্টা করেন। এই ভুল করবেন না ভুলেও। অভিযুক্তকে একটি টাকাও দেবেন না। আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা হতে পারে, সেই ফাঁদে পা দেবেন না। কোনও পরিস্থিতিতেই নিজের কাছে থাকা নথি ডিলিট করবেন না।

সচেতনতা, আত্মবিশ্বাস এবং সঠিক পদক্ষেপ—এই তিনেই লুকিয়ে আছে এই ধরনের সমস্যার সমাধান। ভয় নয়, আইনের উপর ভরসা রাখলেই অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব।  


You might also like!