Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Technology

6 months ago

ChatGPT: OpenAI-র চমক! ChatGPT আনছে নতুন পেমেন্ট ফিচার—রইল বিস্তারিত তথ্য

ChatGPT UPI Integration
ChatGPT UPI Integration

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: NPCI এবং রেজরপের সঙ্গে হাত মিলিয়েছে OpenAI, যার ফলে এবার ChatGPT-তেই মিলবে অনলাইন পেমেন্ট-র সুবিধা। ব্যবহারকারীদের জন্য এটি এক নতুন ও সহজসাধ্য উপায় হয়ে উঠতে চলেছে। তাহলে ব্যাপারটা কীভাবে কাজ করবে? কীভাবে আপনি পেমেন্ট করবেন? চলুন জেনে নিই বিস্তারিত।

জানা গিয়েছে, NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া), রেজর-পে ও ওপেন এআই জোট বেঁধে শুরু করছে এই পাইলট প্রোজেক্ট। যেখানে চ্যাটজিপিটির চ্যাটিং ইন্টারফেসেই করা যাবে কেনাকাটা। এখানেই শেষ নয়, সেখান থেকেই ইউপিআই পেমেন্টও করা যাবে নিমেষেই। জানা যাচ্ছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও এই প্রোজেক্টের অংশ। ওপেন AI-এর তরফে অলিভার জয় বলেন, “NPCI-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা খুশি। আমাদের এই প্রজেক্ট ডিজিটাল পেমেন্টকে অন্য মাত্রা দেবে।”

উল্লেখ্য, UPI বর্তমানে ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো, যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ২০ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়। এই নতুন পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে NPCI এবং OpenAI মিলে খতিয়ে দেখছে—কীভাবে চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও স্বচ্ছন্দ করা যায়। জানা গিয়েছে, পাইলট প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আপাতত, এই পদ্ধতি ব্যবহার করে বিগ বাস্কেটে-এ কেনাকাটা করার সুযোগ মিলছে।

You might also like!