Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

NRI UPI Payment: এবার ভারতে UPI পে-মেন্টে অসুবিধা নেই, প্রবাসীদের জন্য নতুন পরিষেবা ICICI ব্যাঙ্কের

ICICI
ICICI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিদেশ থেকে ভারতে টাকা পাঠানোর অসুবিধা আর নেই। এবার আর UPI টাকা পাঠানোর জন্য কোনও ভারতীয় ফোন নম্বরও লাগবে না। প্রবাসী গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনতে চলেছে ICICI ব্যাঙ্ক। আন্তর্জাতিক নম্বর থেকেও ভারতের UPI পে-মেন্ট করা যাবে।

ICICI ব্যাঙ্ক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "এই পরিষেবার মাধ্যমে প্রবাসী গ্রাহকরা বিল, কেনাকাটি বা অনলাইন পেমেন্ট করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক নম্বর ব্যবহার করেই এই কাজ করতে পারবেন।" ব্যাঙ্কের বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, আই মোবাইল অ্যাপের মাধ্যমেই এই পরিষেবা ব্যবহার করা যাবে।

এতদিন পর্যন্ত, ICICI ব্যাঙ্কের আন্তর্জাতিক গ্রাহকদের UPI পে-মেন্ট করতে গেলে ভারতীয় মোবাইল নম্বরে রেজিস্টার করতে হত। আমেরিকা, গ্রেট ব্রিটেন, আরব আমিরশাহি, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ওমান, কাতার, সৌদি আরবের মতো দেশে বসবাসকারী প্রবাসীদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ছিল। এবার যে কোনও আন্তর্জাতিক ফোন নম্বর থেকেই আই মোবাইল অ্যাপের মাধ্যমে UPI পে-মেন্ট করা যাবে।


You might also like!