Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Technology

2 years ago

Moto Razr 40 Ultra এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

Moto Razr 40 Ultra
Moto Razr 40 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Motorola ভারতে তাদের Razr 40 Ultra ফোনটি লঞ্চ করেছিল। সে সময় এই ফোল্ডেবল ফোনের কেবলই দুটি কালার অপশন ছিল। তার একটি ভিভা ম্যাজেন্টা এবং অপরটি ইফাইনাইট ব্ল্যাক। এবার মোটোরোলা তাদের এই নতুন ফোল্ডেবল ফোনের আরও একটি কালার ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল। Moto Razr 40 Ultra এবার থেকে একটি নতুন গ্লেসিয়ার ব্লু কালারেও পাওয়া যাবে। তার থেকেও বড় কথা হল, মোটোরোলার এই ফোল্ডেবল ফোনটি আপনি এখন Amazon-এ ব্যাপক ছাড়ে পেয়ে যাবেন। তাই, এই উৎসবের মরশুমে আপনি যদি নিজেকে একটা স্মার্ট ফ্লিপ ফোনে আপগ্রেড করে নিতে চান, তাহলে Moto Razr 40 Ultra-র থেকে ভাল অপশন আর কিছু হতে পারে না।

দাম

Moto Razr 40 Ultra এর গ্লেশিয়ার ব্লু কালার মডেলটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজে পেশ করা হয়েছে। ফোনের এই মডেল 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এটি আমাজনের মাধ্যমে সেল করা হবে। এছাড়া এই ফোনের দামে 10,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে, ফলে এই অসাধারণ ফোনটি পাওয়া যাবে 79,999 টাকার বিনিময়ে।

Motorola Razr 40 Ultra ফোনের স্পেসিফিকেশন

প্রধান ডিসপ্লে: এই ফোনটিতে একটি 6.9-ইঞ্চি FHD+ 10-বিট LTPO pOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ডিসপ্লে 1Hz-165Hz রিফ্রেশরেট, 10-বিট HDR10+, 123 শতাংশ DCI-P3 কালার Gamut, 22:9 অ্যাসপেক্ট রেশিও এবং 1400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

কভার স্ক্রিন: এই ফোনটি 1056×1066 পিক্সেল রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 100 শতাংশ DCI-P3 কালার গ্যামুট সহ 3.6-ইঞ্চি QuickView pOLED ডিসপ্লে সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যাড্রেনো GPU সহ Snapdragon 8+ Gen 1 সাপোর্ট করে।

RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।

OS: এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করে।

ক্যামেরা: এই ফোনে OIS সহ একটি 12MP প্রাইমারি ক্যামেরা এবং 108-ডিগ্রী FOV সহ 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এই ফোনে একটি 3,800mAh ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট ওয়্যার এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: এছাড়াও এই ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, ব্যাকে ভেগান লেদার, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং সাপোর্ট রয়েছে।


You might also like!