Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Lost Smartphone: স্মার্টফোন হারিয়ে গিয়েছে? বড় বিপদ থেকে বাঁচতে এই তিনটি কাজ অবশ্যই করুন

Lost Smartphone
Lost Smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্মার্টফোন হারিয়ে গেলে বিপদ বাড়ে। অনেকে সেই হারানো ফোন পেলে খারাপ কাজ করতে পারে। ফলে বড় বিপদের আশঙ্কা থাকে। সেকারণে ফোন হারিয়ে গেলে কয়েকটি কাজ অবশ্যই করা দরকার। এতে ফোনের মধ্যে থাকা তথ্য থাকবে সুরক্ষিত। ফলে কোনও বিপদেরও সম্ভাবনাও থাকবে না।

কী কী করবেন?

Google এর পাসওয়ার্ড পরিবর্তন-

ফোন হারিয়ে গেলে অতি দ্রুত অন্য কোনও ডিভাইস থেকে জিমেল পাসওয়ার্ড বদল করা দরকার। এক্ষেত্রে ফোনের একাধিক অ্য়াপ কাজ করা বন্ধ হবে।

ফোনের IMEI লক

কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশনের মন্ত্রকের একটি ওয়েবসাইট রয়েছে। যার মাধ্যমে হারানো ফোনের IMEI লক করতে পারবেন। ফলে ফোনটি থেকে আর কোনও কাজই করা সম্ভব হবে না।

UPI অ্য়াপ বন্ধ

হারানো ফোনে কোনও UPI অ্য়াপ থাকলে কাস্টমার কেয়ারে ফোন করে তা দ্রুত লক করতে হবে। প্রয়োজনে UPI অ্য়াপের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টও লক করুন।

You might also like!