Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Instagram New Features: ইনস্টাগ্রামে বড় আপডেট, স্টোরি গোপন করা যাবে, থাকছে ফ্রেম ও কাটআউটও

Instagram
Instagram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইনস্টাগ্রাম নিয়ে এল বড় আপডেট। মেটা জানিয়েছে, এবার ইনস্টাগ্রামে 'হিডেন' স্টোরি পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। ওই স্টোরি একমাত্র ডিরেক্ট মেসেজ পাঠালেই দেখা যাবে। কাটআউট স্টিকার, ফ্রেমেও এখন নতুন আপডেট দেওয়া হচ্ছে।

শুধু 'হিডেন' স্টোরি নয়। স্টিকারেও অনেক বদল আনল ইনস্টাগ্রাম। এবার ব্যবহারকারীরা নতুন ডিজাইনে স্টিকার পোস্ট করতে পারবেন। রাখা হয়েছে ফেভারিট সং অফ দ্য ডে। নতুন এই ফিচার্স ব্যবহার করতে গেলে স্টিকার আইকনে 'রিভিল' স্টিকার অপশনে ক্লিক করতে হবে। সার্চে গিয়ে নিজের পছন্দের স্টিকার খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা।

এবার নতুন ফ্রেমও এনেছে ইনস্টাগ্রাম। ছবিতে ফ্রেম ব্যবহার করা যাবে। ফ্রেম ব্যবহার করার পর ছবির উপর ডেট ও টাইমও এসে যাবে। ব্যবহারকারীদের সুবিধার জন্য এসেছে কাটআউট স্টিকার।


You might also like!