Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Harley Davidson: 2024 সালে দেশে ১০টি নতুন বাইক লঞ্চ করবে হার্লে ডেভিডসন ! দেখে নিন সম্ভাব্য দাম ও ফিচার

Harley Davidson
Harley Davidson

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিলাসবহুল দুই চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসাবে ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে হার্লে ডেভিডসন। চলতি বছরে ভারতের জন্য কোম্পানিটির কী ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে তা জানার উদ্দেশ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাইকপ্রেমীদের একাংশ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালো সংস্থাটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকান মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থাটির পক্ষ থেকে দেশের জন্য তাদের 2024 সালের বাইক লঞ্চ করার পরিকল্পনা প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

কোম্পানিটির তরফ থেকে ভারতের জন্য 2024 সালের প্রত্যাশিত বাইকের লাইনআপ প্রকাশ করা হয়েছে। 2024 সালে দেশে মোট 10 টি বাইক নিয়ে আসার পরিকল্পনা করছে সংস্থাটি। হিরো মোটরকর্পের সঙ্গে একত্রিতভাবে এই বাইকগুলি লঞ্চ করা হবে। সূত্রের খবর, সম্ভবত এই 10 টি বাইকই আমদানি করা হতে চলেছে। চলতি বছরে কোন কোন অত্যাধুনিক বাইক লঞ্চ করবে সংস্থাটি? সেগুলির সম্ভাব্য দামই বা কত হতে চলেছে? দেখে নিন-

2024 সালে দেশে হার্লে ডেভিডসনের পক্ষ থেকে যে সমস্ত বাইক লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছে-

হার্লে ডেভিডসন নাইটস্টার: এই বাইকটির আনুমানিক দাম হতে চলেছে 13.39 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন নাইটস্টার স্পেশাল: নাইটস্টার মডেলটির স্পেশাল সংস্করণটির সম্ভাব্য মূল্য হতে চলেছে 14.09 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন নাইটস্টার স্পোর্টস্টার এস: এই বাইকটির দাম শুরু হতে পারে 16.49 লক্ষ টাকা থেকে।

হার্লে ডেভিডসন ফ্যাট বব 114: এই বাইকটির দাম হতে পারে 21.49 লক্ষ টাকা

হার্লে ডেভিডসন প্যান আমেরিকা স্পেশাল: প্যান আমেরিকা স্পেশাল মডেলটির সম্ভাব্য দাম হতে চলেছে 24.64 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন ফ্যাট বয় 114: এই বাইকটির সম্ভাব্য দাম হতে চলেছে 25.69 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন হেরিটেজ 114: হেরিটেজ 114 মডেলটির সম্ভাব্য মূল্য হতে চলেছে 27.19 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন ব্রেকআউট 117: এই বাইকটির আনুমানিক মূল্য হতে চলেছে 30.99 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন স্ট্রিট গ্লাইড: স্ট্রিট গ্লাইড মডেলটির দাম হবে সম্ভবত 38.79 লক্ষ টাকা।

হার্লে ডেভিডসন রোড গ্লাইড: রোড গ্লাইড মডেলটি সম্ভবত এই বছরে সংস্থাটির পক্ষ থেকে ভারতে লঞ্চ করা বাইকগুলির মধ্যে সবচেয়ে দামি হতে চলেছে। এই বাইকটির দাম হতে পারে 41.79 লক্ষ টাকা।


You might also like!