Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Google:ফোন নম্বর ছাড়া ব্যবহার করা যাবে গুগলের দুই স্তরের নিরাপত্তাসুবিধা

Google's two-level security feature can be used without a phone number
Google's two-level security feature can be used without a phone number

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) বা টু স্টেপ ভেরিফিকেশন (টুএসভি) নামের দুই স্তরের নিরাপত্তাসুবিধা রয়েছে গুগলের। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য নিরাপদ থাকে। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতে নিজেদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদ করেছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে ফোন নম্বর ছাড়াই গুগলের দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে ফোন হারিয়ে গেলেও গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ মিলবে। এ বিষয়ে এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদের ফলে পরিচিতি যাচাইয়ের জন্য ফোন নম্বরের বদলে অথেনটিকেটর অ্যাপ বা সিকিউরিটি কি ব্যবহার করা যাবে। এর ফলে ফোনের এসএমএসে আসা ভেরিফিকেশন কোডের প্রয়োজন পড়বে না। যাঁরা ফোন নম্বর ব্যবহার করতে চান না, তাঁরা আরও সহজে বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্যমতে, হালনাগাদ দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর হবে। শুধু তা–ই নয়, এর ফলে নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা ইউবিকি বা টাইটানের মতো ‘সিকিউরিটি কি’ ব্যবহারেরও সুযোগ মিলবে। নতুন এ হালনাগাদ পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।


You might also like!