Technology

1 hour ago

Instagram Update: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! রিলের গান বদলের ফিচার আনছে ইনস্টাগ্রাম

Instagram Reels Audio Replace Feature Update
Instagram Reels Audio Replace Feature Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইনস্টাগ্রাম এখন জেন জি-র দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দিনের বড় একটা সময় রিল তৈরি, এডিট ও শেয়ার করতেই কাটে অনেকের। কিন্তু রিল পোস্ট করার পর অনেক সময়ই মনে হয়, অন্য কোনও গান ব্যবহার করলে হয়তো ভিডিওটি আরও ভালো লাগত। এতদিন সেই ভুল শুধরানোর একমাত্র উপায় ছিল রিল মুছে আবার নতুন করে আপলোড করা।

তবে সেই ঝামেলার দিন শেষ হতে চলেছে। জানা যাচ্ছে, ইনস্টাগ্রাম এমন একটি নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যার মাধ্যমে রিল প্রকাশের পরও ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিবর্তন করা যাবে। অর্থাৎ, ভিডিও অপরিবর্তিত রেখেই শুধু অডিও রিপ্লেস করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।  এই ফিচার চালু হলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কাজ অনেকটাই সহজ হবে। নতুন ট্রেন্ডিং গান যোগ করা, ভুল করে বেছে নেওয়া অডিও বদলে দেওয়া কিংবা দর্শকদের পছন্দ অনুযায়ী নতুন মিউজিক ব্যবহার করা—সবই সম্ভব হবে কয়েকটি ট্যাপেই। এতে নতুন করে ভিডিও আপলোড করারও প্রয়োজন পড়বে না।

∆ কীভাবে রিপ্লেস করবেন অডিও?

১. প্রথমে পাবলিশ করা পোস্টটি খুলুন।

২. উপরের ডানদিকে ‘টু লাইন আইকনে’ যান।

৩. এডিট অপশনে ক্লিক করুন।

৪. এবার রিপ্লেস করুন অডিও।

৫. ইনস্টাগ্রাম লাইব্রেরি থেকে বেছে নিন নতুন গান।

৬. সেভ করে দিলেই আপনার কাজ শেষ।

উল্লেখ্য, অডিও রিপ্লেস অপশন চালু হওয়ার আগে যেসব পোস্টের অডিও হারিয়ে যেত সেগুলো নিজে থেকেই ‘মিউট’ হয়ে যেত। সেক্ষেত্রে গান যুক্ত করার জন্য ব্যবহারকারীদের সেই ছবি বা রিলটি ডিলিট করে ফের আপলোড করতে হতো। যার ফলে আগে পাওয়া লাইক ও কমেন্টগুলো হারিয়ে যেত। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের পোস্ট এডিট করে নতুন গান বেছে নিয়ে তা সেভ করতে পারবেন। এতে রিচ, লাইক, কমেন্টে কোনও প্রভাব পড়বে না। উল্লেখ্য, এই প্রথম নয়। বরাবরই ইউজারদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার আনে ইনস্টাগ্রাম। এবার সেই তালিকায় জুড়ল অডিও রিপ্লেস অপশন।  ইনস্টাগ্রামের এই সম্ভাব্য আপডেট বাস্তবায়িত হলে রিল নির্মাতাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।  

You might also like!