International

1 week ago

Pakistan Road Accident: পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু, জখম ২৫

Bus collision in Pakistan
Bus collision in Pakistan

 

ইসলামাবাদ, ১৫ জুলাই : পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শেখুপুরা জেলার নারং মান্ডি শহরে মঙ্গলবার রাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী। সিধনওয়ালি স্টপের কাছে কালা খাটাই রোডে এই দুর্ঘটনাটি ঘটে।স্থায়ীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাহোর থেকে শকরগড়গামী একটি বাস হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি বাসই রাস্তা থেকে উল্টে পাশের কৃষিজমিতে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয় এবং ২৫ জন গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের লাহোরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

You might also like!