International

1 week ago

US strikes Iran: জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

Tehran says Strait of Hormuz closed
Tehran says Strait of Hormuz closed

 

তেহরান, ১২ জুলাই : ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করে দিয়েছে। ফলে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পারদ চড়ছে। ইরানের ঘোষণার পরেই আমেরিকার সেনাবাহিনী হামলা শুরু করেছে। ইরানের একাধিক শহরকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ।

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতেই রবিবার সতর্কতামূলক গোলাবর্ষণ করে ইরান। তাতে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিনরুমে আঘাত লাগে। তার পরে ইরান জানায়, এর কোনও প্রত্যাঘাতের চেষ্টা হলে ফল ভাল হবে না। হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই বিবৃতির পরেই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে আমেরিকা।

আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির নাম এম/ভি জিএফএস গ্যালাক্সি। ইরানের হামলায় জাহাজের ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নাবিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জবাবেই ইরানে হামলা চালানো হয়েছে।

You might also like!