International

4 days ago

US-Iran War: ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, জোরালো হামলা শুরু আমেরিকার

US completes ninth night of strikes on Iran
US completes ninth night of strikes on Iran

 

ওয়াশিংটন, ২০ জুলাই  : ইরানের ওপর হামলা অব্যাহত আমেরিকার। এই নিয়ে টানা ৯ দিন তারা ইরানে হামলা চালাচ্ছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, "আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছি।" সোমবার সকালে একটি বিবৃতি জারি করে পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনও বাণিজ্যিক জাহাজে আর হামলা চালাতে না পারে, সেই জন্য নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে।

এদিকে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে নিহত আমেরিকান সেনার সংখ্যা বেড়ে হয়েছে তিন। এর আগে ইরানের হামলায় জর্ডনের মার্কিন সেনাঘাঁটিতে দু’জনের মৃত্যু হয়েছিল। রবিবার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে আরও এক মার্কিন সেনার।

You might also like!