Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Telegram: টেলিগ্রামে এই ৩ রহস্য জানেন কি? না জানলে এই অ্যাপ ফোনে রেখে লাভ হবে না

Telegram (File Picture)
Telegram (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফটো এডিটিং করতে হলে তার জন্য আলাদা টুল, ইন্সটা-ফেসবুকের ভিডিয়ো ডাউনলোড করতে হলে তার জন্য আলাদা টুল। এই সব কিছু এক ছাতার তলায় নিয়ে এল টেলিগ্রাম। যেখানে শুধু মেসেজ বা ভিডিয়ো কল নয়, আরও একাধিক সুবিধা রয়েছে। আপনি চাইলে এখান থেকেই AI-এর মাধ্যমে ফটো এডিটিং করতে পারেন অথবা যে কোনও অনলাইন প্ল্যাটফর্মে ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন।

ভাবছেন কী ভাবে? টেলিগ্রাম বটের মাধ্যমে এই কাজ করতে পারবেন। কোনওরকম জটিলতা ছাড়াই শুধু লিঙ্ক বা ছবি দিলেই তার উপর কেরামতি দেখাবে এই বট। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক।

টেলিগ্রামের প্রথম বট

টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করুন photocolorizerbot। এখানে আপনি যে কোনও পুরনো সাদা কালো ছবি দিলে তা মুহূর্তে রঙিন করে দেবে এই বট। পরিবারের কোনও পুরনো ছবি থাকলে তা এখানে আপলোড করে সেটি রঙিন করে তুলতে পারেন। শুধু ওই ছবি দিতে হবে টেলিগ্রাম বটকে। পুরনো স্মৃতি রঙিন করে তুলতে এই টিপস কাজে আসতে পারে।

দ্বিতীয় বট

এবার টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে লিখুন downloadly.IO। এই বটে জয়েন করার পর স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের কোনও ভিডিয়ো, শর্টস বা রিলস ডাউনলোড করতে চাইলে তার লিঙ্ক কপি করে এখানে ফেলতে হবে। তাহলেই সেই ভিডিয়ো ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে।

অনেকেই ইন্সটাগ্রাম রিলস ডাউনলোড করতে চান ফোনে। কেউ ইউটিউব অথবা ফেসবুকের ভিডিয়ো ডাউনলোড করে অন্য কাউকে পাঠাতে চান বা স্টেটাস দিতে চান। এর জন্য আর কোনও আলাদা আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। শুধু এই টেলিগ্রামে লিঙ্ক দিলেই ডাউনলোড হয়ে যাবে।

তৃতীয় বট

টেলিগ্রামের তৃতীয় বটের নাম Amazon Pricetracker bot। বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। যেখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্যাজেট, গ্রশারি, বিউটি-সহ একাধিক প্রোডাক্ট বিক্রি হয়। অনেকেই এখান থেকে নিয়মিত শপিং করেন। কিন্তু, আপনি যে দাম দিয়ে কিনছেন তা কি সঠিক? সেই তথ্যই বলে দেবে এই বট। যে কোনও প্রোডাক্ট ও তার দাম ট্র্যাক করতে পারবেন আপনি। অর্থাৎ সেটি কখন নিচে যাচ্ছে বা কখন উপরে যাচ্ছে তা জানা যাবে।

দাম কমলেই দ্রুত আপনার ফোনে এলার্ট চলে আসবে। যার মাধ্যমে আপনি ওই প্রোডাক্ট সবথেকে কম দামে কিনতে পারবেন। এই বট তাদের কাজে আসবে যারা ঘন ঘন অ্যামাজন থেকে শপিং করেন।

You might also like!