Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Technology

10 months ago

Tech Tips: ‘Unsubscribe’ ক্লিকেই সর্বনাশ! ইমেইল ইনবক্সে প্রতারণার নতুন ফাঁদ—সতর্ক থাকুন

Unsubscribing from spam emails
Unsubscribing from spam emails

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইমেইল ইনবক্সে প্রতিদিন জমে উঠছে শত শত স্প্যাম মেল। বিরক্ত হয়ে অনেকেই ওই মেলগুলিকে খুলে নিচে থাকা 'Unsubscribe' বাটনে ক্লিক করছেন। উদ্দেশ্য একটাই—এইসব অপ্রয়োজনীয় মেল আর যেন না আসে। কিন্তু আপনি জানেন কি, সেই নিরীহ বাটনটিই হতে পারে এক বিপজ্জনক ফাঁদ? সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন হ্যাকার এবং প্রতারকেরা এক নতুন কৌশল নিয়েছে। তারা স্প্যাম মেলের আড়ালে পাঠাচ্ছে 'Unsubscribe' লিংক যুক্ত ভুয়ো ইমেইল। এই লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। অনেক সময় ওই ক্লিকের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল  হয়ে যাচ্ছে ম্যালওয়্যার, যা গোপনে চুরি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেটেল, পাসওয়ার্ড, এমনকি ব্যক্তিগত ছবি বা তথ্যও।

সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত রিপোর্টে এই বিষয়ে ইউজারদের সতর্ক করা হয়েছে। ওই রিপোর্টের দাবি, মেলগুলিতে ক্লিক করলেই সর্বনাশ। সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাপের ‘সেফ জোন’ ছেড়ে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটটিতে ঢুকে পড়ছেন।

• ভুয়ো ইমেইলটি চিহ্নিত করুন নিম্নলিখিত কয়েকটি সহজ পদ্ধতিতে – 

১. মেলে থাকা লিঙ্কে ক্লিক না করে আপনার ইমেল প্রোভাইডারের আনসাবস্ক্রাইব অপশন ব্যবহার করুন। জিমেল, আউটলুক ও অন্যান্য অ্যাপগুলির আনসাবস্ক্রাইব বাটন রয়েছে, যা নিরাপদ।

২. আনসাবস্ক্রাইব না করে অজানা বা সন্দেহজনক ইমেলগুলিকে মার্ক করুন।

৩. অচেনা বা বিশ্বাসযোগ্য নয় এমন ইমেলের আনসাবস্ক্রাইব লিঙ্কে ভুলেও ক্লিক নয়।

৪. অ্যাপলের ‘হাইড মাই ইমেল’ ফিচার অথবা ক্রোম কিংবা ফায়ারফক্সের ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করুন। এতে আপনার আসল ইমেল অ্যাড্রেস ‘প্রাইভেট’ই থাকবে।

৫. আপনার ইমেল অ্যাপ ও সিকিউরিটি সফটওয়্যার সব সময় আপডেটেড করে রাখুন। এতে নতুন বিপদের হাত থেকে রক্ষা পাবেন।

• ভুয়ো ইমেইল দেখলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন –

১. মেলটি স্প্যাম হিসেবে রিপোর্ট করুন।

২. Gmail বা অন্যান্য পরিষেবায় "Block" ও "Report phishing" অপশন ব্যবহার করুন।

৩. সর্বদা চেষ্টা করবেন  অজানা লিংক এড়িয়ে যাওয়ার। 

• বিশেষজ্ঞদের পরামর্শ –

সাইবার নিরাপত্তা সংস্থাগুলি বলছে, ইনবক্স পরিষ্কার করতে গিয়ে নিজের তথ্য বিপন্ন করা একেবারেই ঠিক নয়। বরং মেল সেটিংসে গিয়ে নির্দিষ্ট প্রেরকদের ব্লক করুন অথবা নির্ভরযোগ্য স্প্যাম ফিল্টার ব্যবহার করুন। ইন্টারনেট যত সহজ হয়ে উঠছে, প্রতারকদের হাতিয়ার ততই শাণিত হচ্ছে। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। মনে রাখবেন, একটু সাবধানতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

You might also like!