Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

10 months ago

অ্যাপলের নতুন চমক! আসছে সবচেয়ে পাতলা আইফোন, দাম ও ফিচার দেখে চমকে যাবেন

new iPhone 2025
new iPhone 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :চলতি বছরে আইফোনপ্রেমীদের জন্য বড় চমক হিসেবে আসছে iPhone 17 Air। এটি সিরিজের অন্যান্য মডেলের সাথে ৯-১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে। গত কয়েক মাস ধরে এই হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এটি Plus মডেলের পরিবর্তে আসবে। আর iPhone 17 Air লেটেস্ট প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হবে। আজ আবার ফোনটির ব্যাটারির ছবি ফাঁস হয়েছে।

iPhone 17 Air-এর ব্যাটারি ছবি ফাঁস

ব্লগার ল্যানজুক iPhone 17 Air এর ব্যাটারির ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, এর ব্যাটারি বড্ড বেশি চিকন এবং এটির আকৃতি ‘L’ এর মতো। এই ব্যাটারি একটি স্টিলের খাপের মধ্যে থাকবে। ব্লগার বলেছেন, এই ব্যাটারি মাত্র ২.৪৯ মিলিমিটার পুরু। যেখানে iPhone 17 Pro-এর ব্যাটারি তুলনায় অনেকটাই মোটা।

চলুন জেনে নেওয়া যাক iPhone 17 Air ফিচারসমূহ

ডিসপ্লে-iPhone 17 Air এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।

 ক্যামেরা-ফটোগ্রাফির জন্য এর পিছনে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

চিপসেট-পারফরম্যান্সের জন্য iPhone 17 Air মডেলে ব্যবহার করা হবে A19 চিপসেট।

ব্যাটারি -খুব সম্ভবত এতে ২৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা বর্তমানের আইফোন ১৬ প্লাস-এর থাকা ৪৬৭৪mAh ব্যাটারির তুলনায় প্রায় অর্ধেক।

iPhone 17 Air এর দাম-

iPhone 17 Air এর দাম ১,২৯৯ মার্কিন ডলার রাখা হতে পারে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,০৯,৫০০ টাকা।




You might also like!