Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

Apple: আই ফোনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে চ্যাটজিপিটি, কথা হতে পারে গুগলের সঙ্গেও

Apple: ChatGPT can tie the knot with iPhone, talk with Google too
Apple: ChatGPT can tie the knot with iPhone, talk with Google too

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্ত্বা হিসেবে কাজ করবে ওপেন AI-র চ্যাটজিপিটি। শুধু ওপেন AI নয়, গুগলের জেমিনির সঙ্গেও চুক্তি করতে পারে অ্য়াপেল। এমনই রিপোর্ট ব্লুমবার্গের।

আর মাত্র ছয় সপ্তাহ পর অ্যাপেলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স। রিপোর্ট বলছে, সেই কনফারেন্সেই আইফোনের AI নিয়েই ঘোষণা করতে পারে আইফোন কর্তৃপক্ষ। চলতি বছরই আইফোন ১৬-এর ঘোষণাও করতে পারে অ্যাপেল।

২০২৩ সাল থেকে AI নিয়ে কাজ করছে অ্যাপেল। ২০২৪ সালের অর্ধেক বছর হতে চলল। এখনও AI চ্যাটবট নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থা। এদিকে চ্যাটজিপিটি ও গুগল জেমিনির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। আশা করা হচ্ছে, যে কোনও একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে অ্যাপেল।


You might also like!