Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Technology

5 months ago

WhatsApp: গ্ৰুপ চ্যাটে বিরক্তি? এবার সকলের অগোচরেই 'গ্ৰুপ লিভ' করুন হোয়াটসঅ্যাপে, জানুন পদ্ধতি

How to leave WhatsApp groups quietly, Step-by-step guide
How to leave WhatsApp groups quietly, Step-by-step guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে এখন গ্রুপের সংখ্যা যেন অসংখ্য—অফিসের কাজের গ্রুপ, বন্ধুবান্ধবের আড্ডার গ্রুপ, আবার কখনও ট্রিপ প্ল্যানের গ্রুপ। এর মাঝেই এমন অনেক গ্রুপ থাকে যেখানে নিয়মিত আলোচনা পছন্দ না হলেও, সৌজন্যের খাতিরে বা ‘কে কী ভাববে’ এই ভাবনায় লিভ করাও সম্ভব হয় না। অনেক সময় গ্রুপ ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা সবাইকে জানিয়ে দেওয়া হয় বলে অস্বস্তিও তৈরি হয়।

ইউজারদের এই সমস্যার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ আনল নতুন ফিচার—সাইলেন্ট গ্রুপ লিভ। এই ফিচারের মাধ্যমে এখন কোনও গ্রুপ ছাড়লে তার নোটিফিকেশন আর সকল সদস্যের কাছে যাবে না। শুধু গ্রুপ অ্যাডমিন জানবেন আপনি গ্রুপ ছেড়েছেন, বাকিরা টেরও পাবেন না।

সাইলেন্ট গ্রুপ লিভ-র পদ্ধতি:

১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. যে গ্রুপটি থেকে বেরতে চান সেটিতে যান।

৩. গ্রুপের নামের উপর ট্যাপ করুন।

৪. এরপর দেখতে পাবে গ্রুপ ইনফো। অর্থাৎ কে কে গ্রুপের সদস্য, সেটিংস, কোন কোন ছবি-ভিডিও বা ফাইল লেনদেন হয়েছে, সবটা।

৫. ওই পেজের একদম নিচে চলে যান। দেখতে পাবেন ‘এক্সটি গ্রুপ’ অপশন।

৬. ‘এক্সটি গ্রুপ’ অপশনে ক্লিক করুন। একটি পপ আপ ভেসে উঠবে স্ক্রিনে। সেখানে জানতে চাওয়া হবে আপনি সত্যিই গ্রুপ ছাড়তে চান কি না।

৭. কনফার্ম করুন।

৮. দেখতে পাবেন আপনি গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। একমাত্র অ্যাডমিনরাই তা জানতে পারবেন। গ্রুপের অন্যান্যরা কোনওধরনের নোটিফিকেশন পাবেন না।

তবে গ্রুপ ছেড়ে না দিয়েও মেসেজ ঝড় থেকে বাঁচাতে পারেন নিজেকে। তারজন্য চ্যাটটিকে বরাবরের জন্য মিউট করে রাখার অপশন রয়েছে। ১ টি মেসেজ আসুক বা ১০০০, কোনও নোটিফিকেশন পাবেন না আপনি। হোয়াটসঅ্যাপ ওপেন করলে তবেই দেখতে পাবেন, মেসেজের স্তূপ। এছাড়া তো আর্কাইভ অপশন রয়েছেই।

You might also like!