Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Class 11 exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনই একাদশ শ্রেণির পরীক্ষা! বিস্তারিত জানুন

Class 11 exam (File Picture)
Class 11 exam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রধান শিক্ষকদের জন্যে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে স্কুলগুলি চাইলে একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে। তবে পরীক্ষার সময়সূচী আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে এবং তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পাঠাতে হবে।

১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার সময়ও এগিয়ে এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব স্কুল এখনও একাদশ শ্রেণির পরীক্ষা নেয়নি, তারা মনে করলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দ্বিতীয়ার্ধে সেই পরীক্ষা নিতে পারবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া যাবে। তবে এই সুযোগ শুধুমাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার বাকি থাকা স্কুলগুলির জন্য প্রযোজ্য।

You might also like!