Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Salary Hike of Infosys: জানুয়ারিতে বেতন ও বকেয়া বাড়তে পারে! IT সংস্থার কর্মীদের মুখে ফুটবে হাসি

Salary Hike of Infosys (File Picture)
Salary Hike of Infosys (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুখবর পেতে চলেছেন ইনফোসিস কর্মীরা। রিপোর্ট অনুযায়ী, দেরি হলেও অবশেষে কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে ভারতের অন্যতম বড় আইটি সংস্থা ইনফোসিস। জানা গিয়েছে, ডিসেম্বরেই সংস্থার অনেক কর্মীর ইমেলে 'বেতন সংশোধন' সংক্রান্ত মেল পৌঁছেছে। কার বেতন কতটা বেড়েছে, সেই হিসেব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। জানা গিয়েছে, ইনফোসিসের কিছু কিছু ইউনিট তাদের বাজেট ঠিক করছে। এই আবহে বর্ধিত বেতন দেওয়া শুরু করতে বিলম্ব হয়েছে সংস্থার।

রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বর থেকে কার্যকর হবে ইনফোসিস কর্মীদের বেতন বৃদ্ধি। এই আবহে এক মাসের বকেয়া ডিসেম্বরের বেতনের সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকবে কর্মীদের। প্রসঙ্গত, এই সংস্থায় সাধারণত ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি হয়ে থাকে। তবে এবার ৭ মাস পরে বেতন বৃদ্ধি হল কর্মীদের। পাশাপাশি এই সাত মাসের বেতন বৃদ্ধির টাকাও কার্যত 'মার গেল'। এদিকে জানা গিয়েছে, সংস্থায় সদ্য প্রবেশ করা কর্মীদের এবারে বেতন বৃদ্ধি করা হয়নি। এদিকে গড়ে ১০ শতাংশের কমেই বেতন বৃদ্ধি হয়েছে কর্মীদের। জানা গিয়েছে, বহু কর্মীরই বেতন বৃদ্ধি হয়েছে ১০ শতাংশের কম। এদিকে কারও কারও বেতন বৃদ্ধি হয়েছে ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে। এই আবহে গড়ে ১০ শতাংশেরও কম হারে কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে এবারে।

You might also like!