Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Livelihood message

2 years ago

Indian Navy recruitment 2023: ইন্ডিয়ান নেভিতে ২৭৫ অ্য়াপ্রেন্টিস নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

Indian Navy recruitment 2023
Indian Navy recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ট্রেড অ্য়াপ্রেন্টিস হিসেবে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান নেভি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের বিশাখাপটনমে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ-

অ্য়াপ্রেন্টিসদের জন্য মোট ২৭৫টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন ট্রেডে উত্তীর্ণদের নিয়োগ করা হবে।

বয়সসীমা-

বয়সের কোনও উর্ধ্বসীমা নেই। তবে সর্বনিম্ন ১৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা-

অ্যাপ্রেন্টিস হিসেবে আবেদনের জন্য আবেদনকারীদের অন্তত দশম শ্রেণি বা সমতূল পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও ৬৫ শতাংশ নম্বর সহ ITI পাস করতে হবে আবেদনকারীদের।

কীভাবে আবেদন করবেন?

অনলানইনে আবেদন করতে পারেন ইচ্ছুকরা। ওয়েব অ্য়াড্রেসটি হল apprenticeshipindia.gov.in । নাম, ঠিকানা এবং নিজের পছন্দের ট্রেড সম্পর্কে আবেদনের সময়েই জানাতে হবে।

আবেদনের শেষ দিন-

ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২০২৪ সালের ১ জানুয়ারি।


You might also like!