Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

5 Fruits during Pregnancy: এই পাঁচ ফলই গর্ভাবস্থার মহাঔষধী! জানুন কি কি?

These five fruits are the medicine of pregnancy! (Symbolic Picture)
These five fruits are the medicine of pregnancy! (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গর্ভাবস্থার সময় হবু সন্তানের কথা ভেবে গর্ভবতী মহিলারা রোজ এই ফল গুলি খেতে পারেন। 

রোজ চাই কমলালেবু

কমলালেবুতে রয়েছে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি আয়রন শোষণেও সাহায্য করে থাকে। নিয়মিত এই ফল খেলে রক্তাল্পতা থেকেও বাঁচা যাবে। ফলিক অ্যাসিডের ভাণ্ডার কমলা লেবু ভ্রূণের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। তাই গর্ভাবস্থায় ফলের তালিকায় রাখুন কমলালেবু।

রোজ পাতে চাই অ্যাভোকাডো​

এই ফলে আপনি পেয়ে যাবেন ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, ফাইবার, কোলিন, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের সহ একাধিক উপকারী উপাদান। তাই গর্ভাবস্থায় ফলের তালিকায় রাখুন এই ফল। 

কলা চাই নিত্যদিন

কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ফাইবার। নিয়মিত কলা খেলে গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ও খনিজের অভাব মিটে যাবে। কোষ্ঠকাঠিন্য দূর করার কাজেও কলা এক্কেবারে এক্সপার্ট। তাই গর্ভাবস্থায় পাতে রাখুন কলা।

বেরি জাতীয় ফলকে ভুললে চলবে না

শরীরে কার্ব, ভিটামিন সি, ফাইবার এবং ফোলেটের ঘাটতি পূরণ করে বেরি জাতীয় ফল। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভানয়েডসের ভাণ্ডার এইসব ফল, যা খেলে একাধিক রোগ থেকে দুরে থাকা সম্ভব। 

আপেলকে ভুলে গেলে চলবে না 

আপেলে রয়েছে ভিটামিন সি, ও প্রচুর পটিশিয়াম। আর এই দুই উপাদানে রোগ থাকবে দুরে। আপেলে উপস্থিত রয়েছে পেকটিন নামক একটি উপাদান যা কিনা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে একেবারে সিদ্ধহস্ত।




You might also like!