Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Benefits of Spinach: দীর্ঘদিন সুগারের সমস্যায় জর্জরিত? ঝরছে না মেদ? খাদ্য তালিকায় রাখুন এই শাকটি

Spinach
Spinach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শরীর সুস্থ রাখতে শাক সবজির অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে পালং শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শাকে রয়েছে ভিটামিন সি, আয়রন, ভিটামিন এ থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারও রয়েছে। যেই কারণে পালং শাক খেলে অনায়াসে সুস্থ-সবল জীবন কাটানো যায়। এড়িয়ে চলা যায় নানাবিধ জটিল রোগ। তাই আর সময় নষ্ট না করে পালং খাওয়ার একাধিক উপকার সম্পর্কে বিশদে জেনে নিন।

১) বাইরের খাবার অতিরিক্ত খাওয়ার ফলে পেট খারাপের ভ্রূকুটি লেগেই থাকে। আজেবাজে খাবার খেলেই গ্যাস, অ্যাসিডিটি পিছু নিতে পারে। এমনকী বিরক্ত করে কোষ্ঠকাঠিন্য। তাই চেষ্টা করুন যে ভাবেই হোক পেটের হাল ফেরানোর। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে পালং শাক। এই শাকে উপস্থিত ফাইবার অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। বাড়ায় ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা। যার ফলে পেটের হাল ফেরে। 

২) ডায়বেটিস রোগীদের যে ভাবেই হোক সুগার লেভেল কমাতে হবে। আর সেই কাজে সাহায্য করতে পারে পালং শাক। এই শাকে উপস্থিত রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড। আর এই অ্যাসিড ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। যার ফলে সুগার বাড়ার আশঙ্কা থাকে না। এমনকী এই শাকের ক্যালোরি ভ্যালুও কম। সেই কারণেও ডায়াবিটিস রোগীরা অনায়াসে এই শাক খেতেই পারেন। 

৩) আপনি কি ওজন কমাতে চান? সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন পালং শাকের উপর। কারণ, এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। যার ফলে খিদে পায় কম। আজেবাজে খাবার খাওয়ার প্রবণতা কমে। আর কম খেলে বা হাই ক্যালোরি খাবারের থেকে দূরত্ব বানিয়ে নিলে যে ঝটপট কমে যাবে ওজন, তা তো বলাই বাহুল্য! তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই এই খাবারকে জায়গা করে দিন।

৪) শীতের সময় অনেকেরই চুল ও ত্বকের হাল বিগড়ে যায়। তবে ভালো খবর হলো, আপনি যদি নিয়মিত ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ পালং শাক খান, তা হলে অনায়াসে চুল ও ত্বকের জেল্লা ফেরাতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে এখন থেকে নিয়মিত পালং শাক খাওয়া শুরু করে দিন। তাতেই সমস্যার থেকে দূরে থাকতে পারবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…