Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Winter Indigestion: শীতকালে বাচ্চাদের বদ হজম দুর করুন কিছু ঘরোয়া টোটকায়

Child Indigestion (Symbolic Picture)
Child Indigestion (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের ভরপেট খাওয়াদাওয়ায় বদ হজম হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তবে ছোটরা যদি শীতের সময় বদ হজমের শিকার হয় তাহলে শীতের উত্তেজনাটাই থাকে না। 

​সন্তান এই সমস্যার ফাঁদে পড়লে সবার প্রথমে জোয়ানের শরণাপন্ন হন। সেক্ষেত্রে এক চামচ জোয়ান চট করে সন্তানকে গিলে ফেলতে বলুন। ব্যস, তাহলেই কেল্লাফতে। কিছুক্ষণের ভিতরেই তার সমস্যা প্রশমিত হবে।

তবে সবথেকে বেশি উপকার পেতে চাইলে জোয়ানের সঙ্গে কিছুটা পরিমাণে বিট লবণ মিশিয়ে তারপর সন্তানকে খাওয়ান। এতেই কিন্তু উপকার মিলবে।

বজহজমের মতো সমস্যার চিরতরে ছুটি করে দেওয়ার ইচ্ছে থাকলে আপনাকে মৌরির হাত ধরতেই হবে। সেক্ষেত্রে এক চামচ মৌরি সন্তানকে চিবিয়ে খেয়ে নিতে বলুন। সে চিবিয়ে খেতে না চাইলে জল দিয়ে গিলে খেয়ে নেওয়ার পরামর্শ দিন। আর তাতেই উপকার মিলবে। কারণ এই ভেষজতে এমন কিছু উপাদান রয়েছে যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সিদ্ধহস্ত। তাই বিপদে পড়লে এই ভেষজের শরণাপন্ন হতেই হবে।

You might also like!