Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Nolen Gur: শীতে মুখরোচক খাবারের মধ্যে নলেন গুড় বেশ লোভনীয়,জেনে নিন এই গুড়ের উপকারের তালিকা

Nolen Gur
Nolen Gur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতের মরশুমে বাঙালির মনপসন্দ খাবারের অন্যতম নলেন গুড় দ্বারা তৈরি নানান ধরনের সুস্বাদু খাবার। রসগোল্লা, পায়েস, সন্দেশ, পিঠে সবেতেই চাই নলেন গুড়ের ছোঁয়া। তারওপর শীতকালীন জনপ্রিয় পার্বণ পৌষপার্বণ। আর এই পার্বণকে ঘিরে নলেন গুড়ের চাহিদা তুঙ্গে। এটি শুধু স্বাদে অতুলনীয় তা নয়,পাশাপাশি এর উপকারিতাও অধিক। 

চিকিৎসকেরা বলেন, শীতকালে জল খাওয়ার পরিমাণ কমে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। কোষ্ঠকাঠিন্য মেটাতে নলেন গুড় উপকারী। হজম ক্ষমতা বাড়িয়ে পেট পরিষ্কার রাখে এই গুড়। পাশাপাশি, নলেন গুড়ে রয়েছে প্রচুর আয়রন। হিমোগ্লোবিনের অভাবে অনেকেই রক্তাল্পতায় ভোগেন যার প্রধান কারণ হিমোগ্লোবিন কমে যাওয়া। তাই অ্যানিমিয়ায় ভুগলে অবশ্যই নলেন গুড় খান। এই গুড় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

শীতের সময় অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই নানারকম সংক্রমণের ভয় থাকে। এই সময় সুস্থ থাকতে নলেন গুড় খুব উপকারী। গুড়ের মধ্যে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণ রোধ করে। মাথাব্যথা, চোখ থেকে জল পড়ার মতো সমস্যার মোকাবিলাতেও গরম জলে নলেন গুড় মিশিয়ে খেতে পারেন।

শীতের দিনে নলেন গুড় খান,ভালো থাকুন,সুস্থ থাকুন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…