Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Ants in Monsoon: বর্ষা মানেই পিঁপড়ের উৎপাত, রইল কয়েকটি সহজ ঘরোয়া টোটকা

Ants in Monsoon
Ants in Monsoon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্ষাকাল মানেই ঘরে পিঁপড়ের দৌরাত্ম্য! এই 'খুদে দস্যু'রা কার্যত অতিষ্ঠ করে দেয় যে এই সময়টায়। বিশেষ করে খাবারদাবারের মধ্যে ছড়িয়ে পড়ে বিরক্তির উদ্রেক করে আরও। এর থেকে মুক্তির উপায় কী?

রইল কয়েকটি ঘরোয়া টোটকা। যা দিয়ে পিঁপড়ের উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই।

১) চকের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট থাকে। যা পিঁপড়ে তাড়াতে সাহায্য করে। যেখান দিয়ে পিঁপড়ে ঢুকবে সেইসব জায়গাগুলোতে চকের গুঁড়ো ছড়িয়ে দিন অথবা লাইন টেনে দিন।

২) লেবু চিপে অথবা লেবুর টুকরো ছড়িয়ে দিন সেইসব জায়গায় যেখানে পিঁপড়ে আসতে পারে। পিঁপড়েরার লেবুর গন্ধ পছন্দকরে না।

৩) চিনি পছন্দ করলেও গোলমরিচ পছন্দ করে না পিঁপড়েরা। পিঁপড়ের ঘোরাফেরার জায়গায় মরিচ ছড়িয়ে দিন।

৪) সাদা ভিনিগারের সলিউশন তৈরি করুন। তার মধ্যে কিছুটা এসেনসিয়াল অয়েল ঢেলে দিন। ঘরের চারপাশে ছিটিয়ে দিন।

৫) পিপারমিন্টও কীটপতঙ্গ তাড়াতে খুব সাহায্য করে। পিঁপড়েও পছন্দ করে না এই গন্ধ।

৬) জল গরম করে তাতে নুন মেশান। তারপর তা ছড়িয়ে দিন ঘরের বিভিন্ন জায়গায়। পিঁপড়ে আসবে না।

You might also like!