Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Curd For Skin: টক দইয়ের সঙ্গে এই উপাদান মিশিয়ে লাগান কাচের মতো চকচক করবে ত্বক!

Skin Care (File Picture)
Skin Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চটজলদি জেল্লা বাড়াতে এই টোটকার জুড়ি মেলা ভার। টক দইয়ের ফেসপ্যাক ব্যবহার করুন যা ত্বকের জেল্লা বাড়াবে। কী ভাবে বানাবেন এবং কী উপকারই বা পাবেন এই ফেসপ্যাক থেকে? 

ত্বক ভালো রাখতে আপনি মুখে টক দই মাখতে পারেন। কারণ, এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকের জেল্লা বাড়ায়। দইয়ের ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে, যা আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় এবং স্বাভাবিক ভাবেই অক্সিজেনের সরবরাহ বাড়ে। ল্যাকটিক অ্যাসিডের গুণে ত্বকের ক্লিনজিংও হয় দেখার মতো। এছাড়াও টক দই আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই শীতের স্কিনকেয়ার রুটিনে টক দই অবশ্যই ব্যবহার করা উচিত। টক দইয়ে ভিটামিন বি২ ও বি১২-এর খোঁজ মেলে। এই বি ভিটামিন আপনার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, চটজলদি জেল্লা পেতে টক দই ঠিক কী ভাবে ব্যবহার করা উচিত? সেক্ষেত্রে আপনার প্রয়োজন, ২ চামচ টক দই, ১ চামচ বেসন ও সামান্য পরিমাণে হলুদ। একটি পাত্রে এই ২ উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করুন একটি ঘন মিশ্রণ। এবার এই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে নিন। ফেসপ্যাক মুখে লাগানোর পরে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাক লাগালেই মিলবে উপকার। 

You might also like!