Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Puja Shopping: পুজোর আগে লাস্ট মিনিট শপিং? এই 'খুচখাচ' জিনিস গুলো না কিনলে সাজতে গিয়ে বাড়ি মাথায় করবেন!

Puja Shopping
Puja Shopping

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো আসছে , পুজো আসছে করতে করতে, এখন একেবারে দোরগোড়ায় শারদীয়া। জামা কাপড়, ম্যাচিং ব্লাউজ, জুতো কেনাকাটার পাট নিশ্চিত চুকেছে। এখন চলছে শেষ মিনিটের ‘টুকটাক’ শপিং।

এই টুকটাক জিনিস গুলো ছাড়া কিন্তু পুজোর গোছানো সাজে, একটু খানি জল মিশে যেতে পারে। তাই শেষ মিনিটে শপিং যাওয়ার আগে এই কয়েকটা ‘খুচখাচ’ জিনিস অবশ্যই কিনুন মনে করে।

সেফটিপিন - সব তো কিনেছেন, কিন্তু শাড়ি পরে পিন করার সময় এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে গিয়ে অনেকেই বাড়ি মাথায় করেন। তাই লাস্ট মিনিট শপিং-এ অবশ্যই কিনে ফেলুন সেফটিপিন।

কালো ছোট ক্লিপ, কাঁটা- ৫দিন ৫রকম চুল বাঁধা এক ঝক্কির কাজ। তারউপর যদি সময় মতো ক্লিপ খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু বেজায় বিপদ। তাই একপাতা ক্লিপ অবশ্যই কিনে রাখবেন।

টিপের পাতা- ছোট্ট হলেও গোটা সাজের মোড় ঘুরিয়ে দিতে পারে ছোট্ট একটা বিন্দি। কিন্তু অনেকসময়ই হাতের কাছে পাওয়া যায় না টিপের পাতা। তাই শপিং যাচ্ছেনই যখন ম্যাচিং করে কালো, লাল এবং মাল্টি কালারের একপাতা করে টিপ অবশ্যই কিনে রাখুন।

You might also like!