Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Crocodiles: কুমিরের সাথে কৌতুক! মাশুল গুনতে হল কাকে জানেন?

Jokes with crocodiles (Symbolic Picture)
Jokes with crocodiles (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   প্রবাদ আছে - ' জলে কুমির, ডাঙায় বাঘ।' এদের সঙ্গে রসিকতা বা মজা চলে না। কিন্তু কেউ কেউ তা করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনে। যেমনটা হয়েছে থাইল্যান্ডের মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক-এ। একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে প্রচুর দর্শক।

একটি ক্ষিপ্ত কুমিরের কাছে গিয়ে ‘খেলা দেখানোর’ চেষ্টা করছেন এক ব্যক্তি। কুমিরটির হাঁ করা মুখের পাশে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ব্যস! সঙ্গে সঙ্গে হাতে ক্ষিপ্র গতিতে কামর বসিয়ে দেয় সে। তবে রক্ষে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দ্বিতীয়বার আক্রমণ না করে জলে নেমে যায় কুমিরটি। ওই ব্যক্তির হাত থেকে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থায় নিজেই চলে যান ওই জায়গা থেকে। 

ভিডিও দেখে মনে হচ্ছে,ওই ব্যক্তিকে কুমিরটির ‘ট্রেনার’। কারণ, পাশে একটি লাঠি ছিল। যা ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময় নিয়ে যান আহত ব্যক্তি। থাইল্যান্ডের মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক এবং পাটায়া ক্রোকোডাইল ফার্মের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে । ওই ছবি দেখে নাগরিক মহল খুবই উদ্বিগ্ন হয়ে বলছেন, এমন বোকামো করা তার একদম উচিত হয় নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…