Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Beauty Care: জগদ্বাত্রী পুজোতে নিজের ত্বককে করে তুলুন উজ্জ্বল, কিভাবে করবেন?

Beauty Care
Beauty Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   চলেছে উৎসবের মরসুম। আজ দীপাবলি। দুদিন পরেই ভাইফোঁটা আর তার পরেই জগদ্ধাত্রী পুজো। স্বাভাবিক কারণেই এই সময় আমরা একটু ঘুরে বেড়াই। ইতিমধ্যে ঋতু পরিবর্তন শুরু হয়েছে। এই সময় বাতাসে ঘুরে বেড়ায় যথেষ্ট দূষণ। দূষণের কারণে আমাদের ত্বকে নেমে আসে অকাল বার্ধক্য। এছাড়াও অতিরিক্ত আর্দ্রতা ব্রন বা ছত্রাক সংক্রমণ এবং অন্যান্য চর্মরোগের কারণ হতে পারে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং চর্বিযুক্ত হলে কয়েক ঘন্টা অন্তর অন্তর জেলজাতীয় ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। ত্বককে দূষণ ও সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচাতে বাইরে যাওয়ার আগে কমপক্ষে ২৫ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। হেভি মেক আপের ক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের মেক আপ রিমুভার দিয়ে মেক আপ তুলে নিতে হবে। এই পরিবেশে আপনি নিজেকে সুন্দর করে তুলুন।

 চোখের নিচের ডার্ক সার্কলের জন্য অনেক সময়ই আমাদের মুখ নিস্তেজ দেখায়। শুধুমাত্র স্ট্রেস নয়, হরমোনের অভাব, কিডনি সম্পর্কিত সমস্যা, উচ্চ রক্তচাপ বা জেনেটিক প্রবণতা ইত্যাদি কারণেও ডার্ক সার্কল হতে পারে। এর জন্য ভিটামিন সি বা ভিটামিন কে সিরাম খুবই উপকারী। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নিচে ৩-৫ মিনিটের এই ধরনের সিরাম দিয়ে মাসাজ করতে পারলে ভালো ফল পাওয়া যায়। রোদে বেরোনোর আগে অবশ্যই সানগ্লাস ব্যবহার করা প্রয়োজন।এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতিতেও আপনি নিজের ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার। রাখতে পারেন। এর জন্য টমেটো, শশা, চন্দন,হলুদ, ব্যাসনের সাহায্যও নিতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…