Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Winter outfit Care: গরম জামায় কফির দাগ, সহজ কয়েকটি উপায় কাজে লাগালেই দাগ দূর হবে

Hot coffee stains, using a few simple methods will remove the stains
Hot coffee stains, using a few simple methods will remove the stains

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শীতের মরসুমে গরম গরম কফি এক স্বর্গীয় অনুভূতি কফি প্রেমীদের কাছে। শীতকালে কফি পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুব কম আছে। তবে অসাবধানতাবশত এই কফি যদি কোনওভাবে কাপড়ে পড়ে তবে আর রক্ষে নেই। চেষ্টা করেও জামা থেকে কফির জেদি দাগ তোলা মুশকিল হয়ে যায়।

কফির এই নাছোড় দাগ জামা থেকে পুরোপুরি যেতে চায় না কিছুতেই। তবে যতই জেদি দাগ হোক না কেন, কফির নাছোড় দাগ তোলার রয়েছে কিছু সহজ উপায়। এই সহজ উপায় জানলে আপনি অনায়াসেই কফির দাগের জন্য জামা বাতিল না করে দাগ তুলে দিতে পারবেন সহজেই। জেনে নিন সহজ উপায়গুলি-

কাপড়ে কফি পড়ার সঙ্গে সঙ্গে সম্ভব হলে হালকা গরম জলে জামা ঢুবিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর ডিটারজেন্টে ভিজান। একটি পাত্রে হোয়াইট ভিনিগার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন দাগের উপর দিয়ে হালকা করে ঘষে নিন। কাপড়ের যেই অংশে কফি পড়েছে সেখানে বেবি পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে কিছুটা দাগ পাউডার শুষে নেবে। এরপর পাউডার ঝেড়ে ফেলে দিন।

কাপড়ে কফি শুকিয়ে গেলে দাগ তুলতে সমস্যা হয়। তুলোয় ভিনিগার নিয়ে কফির দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরিষ্কার জলে ধুয়ে লিক্যুয়িড ডিটারজেন্ট দিয়ে কেঁচে নিন কাপড়টি। দেখবেন কফির দাগ গায়েব হয়ে যাবে কাপড় থেকে। কাপড়ে পড়া কফি উপর সামান্য বেকিং সোড়া দিয়ে ব্রাশ দিয়ে দাগের উপর হালকা করে ঘষে নিন। এরপর জল দিয়ে ধুয়ে সাধারণভাবে কেঁচে ফেলুন। যেই অংশে কফি পড়েছে সেই অংশে জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড়ে কফি শুকোতে দেবেন না।


You might also like!