Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Baba Loknath: বাবা লোকনাথকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় প্রণাম করেছিলেন! কেন জানেন?

Baba Loknath Brahmachari (File Picture)
Baba Loknath Brahmachari (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- লোকনাথ বাবার মহিমা নিয়ে নানা মত রয়েছে। এই যোগী পুরুষ তাঁর সাধনা ও ত্যাগের মাধ্যমে বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। জন্মাষ্টমীতেই জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। মনে করা হয় তিনি ছিলেন স্বয়ং মহাদেবের অবতার। লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দ বা ইংরেজি ১৭৩০ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি।

সন্ন্যাসী জীবন চলাকালীন একদিন হিমালয়ে একবার তপস্যা করছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তখন সঙ্গে ছিলেন তাঁর গুরু ভগবান বন্দোপাধ্যায়। হিমালয়ে চারিদিকে শুধু বরফ ছিল। পাহাড়ের গুহার মধ্যে তপস্যারত অবস্থায় ছিলেন লোকনাথ বাবা। আপন মনে ধ্যানমগ্ন ছিলেন তিনি। পাহাড়ের গা বেয়ে কিছুটা রোদের আভা গুহার মুখে পড়েছে। পরিস্কার দেখা যাচ্ছে গুহার মধ্যে কি হচ্ছে। এমতাবস্থায় গুরু ভগবান বন্দোপাধ্যায় যা দেখেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন নি তিনি। তিনি দেখলেন যে গুহার ভেতরে লোকনাথ বাবা ধ্যানে নেই। তাঁর জায়গায় বসে আছেন স্বয়ং মহাদেব। এই দৃশ্য দেখা মাত্র গায়ে শিহরন দিয়ে ওঠে তাঁর। আনন্দে অশ্রুসিক্ত হয়ে নিজের শিষ্য লোকনাথ বাবাকে প্রণাম করেন গুরু ভগবান বন্দোপাধ্যায়। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…