Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Lip Care in Winter: শীতের শুস্ক ঠোঁটকে দিন মখমলের আভাস! রইল ঘরোয়া টোটকা

Winter Lip Care (Feature Picture)
Winter Lip Care (Feature Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুস্ক আবহাওয়ার মরসুমে ঘরোয়া টোটকায় নিজের ঠোঁটকে দিন মখমলের নির্জাস। 

ময়শ্চারাইজেশনে নজর দিন​

শরীর থেকে জল শুষে নেয় শীতকালের শুষ্ক বাতাস। আর আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায় ঠোঁট। তখনই ফেটে চৌচির হয়। তাই শীতকালে ঠোঁট নরম রাখতে ময়শ্চারাইজেশনে বিশেষ করে জোর দিতে হবে। তাতেই ঠোঁট থাকবে সফট সফট।

এই মরশুমে ঠোঁটের ময়শ্চারাইজেশনে আপনার সঙ্গী হোক ভালো লিপ বাম। এক্ষেত্রে প্যারাবেন ও অ্য়ালকোহল মুক্ত লিপ বাম বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর বাইরে বেরোনোর আগে অবশ্যই লিপ বাম সঙ্গে রাখবেন। ঠোঁট শুকিয়ে এলেই তা লাগিয়ে নিতে হবে। পাশাপাশি রাতে ঘুমোনোর আগে পুরু করে লিপ বা অন্য কোনও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই নিয়মে ময়শ্চারাইজ করলে গোটা শীতেই ঠোঁট থাকবে সুস্থ, সুন্দর।

সান প্রোটেকশনও জরুরি

শুষ্ক আবহাওয়া ছাড়াও সূর্যের UV রশ্মির কারণেও অনেক সময় ঠোঁট হয়ে যায় রুক্ষ-শুষ্ক। পাশাপাশি দেখা দেয় কালচে দাগও। এই অবস্থা থেকে মুক্তি পেতে ঠোঁটেরও সানস্ক্রিন জরুরি। এক্ষেত্রে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করলে সুফল মিলবে। এতেই সূর্যের অতি বেগুনি রশ্মি ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে।

পর্যাপ্ত পরিমাণ জলপান মাস্ট!​

শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাই এই শুষ্ক মরশুমে নিজেকে হাইড্রেটেড রাখতে বেশি করে জলপান করতেই হবে। দিনে অন্ততপক্ষে ৭-৮ গ্লাস জলপান করুন। তবেই শরীরে আর্দ্রতা বজায় থাকবে। ফলে ঠোঁট শুষ্ক হবে না তাড়াতাড়ি।

You might also like!