Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Pudina Plant Care: গৃহস্থের মুশকিল আসান পুদিনা পাতা, শীতের মরশুমে নতুন চারার কীভাবে যত্ন নেবেন জেনে নিন!

Pudina Plant (Symbolic pic)
Pudina Plant (Symbolic pic)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গৃহস্থের ঘরে পুদিনা পাতা সবকিছুর মুশকিল আসান। এই পাতার গুণ অসীম। জীবনে চলার পথে এর কার্যকারিতা অনেকক্ষেত্রেই প্রযোজ্য। এটি প্রয়োজন মতো রান্না-বান্না, স্বাস্থ্যকর পানীয়তেও কাজে লাগানো যেতে পারে। এটি রূপচর্চা এবং ঔষধ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে। তাই ঘরে যদি পুদিনা গাছ লাগাতে চান, তবে এই শীত আর বসন্তের মাঝামাঝি সময়ই হল আদর্শ।

কীভাবে পুদিনা গাছের যত্ন নেবেন?

শীতে যদি পুদিনা গাছের চারা কিনে থাকেন, তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১। রোদ: এমন জায়গায় গাছটি রাখুন, যাতে দিনে অন্তত ৪-৬ ঘণ্টা সূর্যের আলো পায়।

২। জল: নিয়মিত জল দিন। তবে মনে রাখবেন মাটি যেন জলে থকথকে না হয়ে যায়। টবের মাটি থাকবে আর্দ্র।

৩। মাটি: এমন ভাবে টবের মাটি সাজান যাতে জল ভাল ভাবে বেরিয়ে যেতে পারে। টবে জল যেন জমে না থাকে।

৪। ছাঁটাই: নিয়মিত গাছের ডগা ছাঁটুন। যাতে গাছ লম্বায় না বাড়ে। বরং আশপাশে ঘন ডালপালা তৈরি হয়।

৫। টব: যে পাত্রেই রাখুন, তাতে যেন অবশ্যই জল বেরনোর জায়গা থাকে।

৬। পাতা: মাঝে মাঝে পাতা তুলে ব্যবহার করুন। তাতে গাছ ভালই থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…