Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

TEA:চা তৈরির পরও চা পাতার ব্যবহার অপরিহার্য, জেনে নিন প্রয়োজনীয় ব্যবহারগুলি

Lifestyle
Lifestyle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ঘরে ঘরে চায়ের ব্যবহার চূড়ান্ত। সকাল- সন্ধ্যে সকলের চা চাই চাই। আর এই চা তৈরির পর ফেলবেন না চা পাতা,ব্যবহার করবেন প্রয়োজনীয় কাজে।

অনেকেই চা পাতা গাছের সার হিসাবে ব্যবহার করেন। তবে এই চা পাতা হতে হবে চিনি ছাড়া,নাহলে গাছের ক্ষতি আবশ্ক। তবে শুধু গাছের সার হিসেবে নয়, এটি ব্যবহৃত হয় আরও কয়েকটি কাজে। 

আসুন,কাজ গুলি জেনেনি - 

১) কম্পিউটারে সারাদিন কাজ করতে হয়? যদি সারাদিন কম্পিউটারে কাজ করতে হয় তবে সিদ্ধ হওয়া চা পাতা ভালো ভাবে ঠাণ্ডা করে একটি পরিষ্কারে কাপড়ে ওই সিদ্ধ চা পাতা নিয়ে চোখে হালকা ঠাণ্ডা সেঁক দিন, এটি চোখের ক্লান্তি দূর করতে দারুন কাজ করে।

২) বাড়ির কাঠের আসবাবপ্ত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে পুনরায় সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

৩) চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট, শরীরে আঘাত লাগলে সেখানে অনায়াসে সিদ্ধ চা পাতা লাগিয়ে দিন। দেখবেন আরাম পাবেন।

৪) জুতোয় দুর্গন্ধ? গ্রিন টি-র পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে।

 ৫) ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজের মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে।

৬) অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন! তাঁরা ব্যবহৃত চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন।সপ্তাহে অন্তত তিনদিন করুন।দেখবেন সমস্যা দূর হবে।








  

  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…