Breaking News
 
WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর West Bengal Budget 2026: রাজ্য বাজেটে খুশির হাওয়া! সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতায় বড় চমক, মাসিক আয়ে কত বদল এল? West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি! রাজ্য বাজেটে লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? West Bengal Budget 26: যুবকদের জন্য নতুন ভরসা ‘বাংলার যুবসাথী’, মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা রাজ্য বাজেটে PM Modi, Venezuelan Acting President Rodriguez:মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার দিকে কূটনৈতিক হাত বাড়াল ভারত, ফোনে আলোচনা মোদি-রডরিগেজের

 

Life Style News

2 years ago

Anti Aging Remedy: কলার খোসার গুণে বয়স বাড়লেও ত্বক থাকবে টানটান!

Banana Peel (File Picture)
Banana Peel (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে পড়তে না পড়তেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন অনেকেই। তার সাথে বলিরেখা ও ব্রণর সমস্যাতো রয়েছেই। তাই বয়সের আগে বুড়িয়ে যাচ্ছেন অনেকে। তবে আপনার বয়স ধরে রাখতে পারবেন কলার খোসার ফেসপ্যাকের গুণে। কোনও ঝক্কি ও খরচ ছাড়াই ঝুলে যাওয়া ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াবে কলার খোসার প্যাক। কলার মতোই কলার খোসাতেও আছে দারুণ গুণ। আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে রূপচর্চায় ত্বক ও কলাকে জায়গা দিলেও কলার খোসা বঞ্চিতদেরই দলে। কিন্তু কলার খোসায় যা গুণ আছে, তা জানলে পরের বার থেকে আর মোটেও ছুঁড়ে ফেলবেন না।
পাকা ও কাঁচা দুই কলাতেই রয়েছে দারুণ গুণ। তবে গুণমানের দিক থেকে এগিয়ে পাকা কলা। এই ফলের খোসায় রয়েছে প্রচুর নিউট্রিশন এবং ফাইটোনিউট্রিশন। এই ফাইটোনিউট্রিশনই হল আসল যাদু কাঠি। এক ছোঁয়ায় নবযৌবন পায় ত্বক। এছাড়া কলার মতো খোসাতেও রয়েছে জিঙ্ক, অ্যান্টিঅক্সিড্যান্ট,ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২।

You might also like!