Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Diet Tips: এই খাবারগুলি খাওয়ার পরে ভুল করেও খাবেন না জল!

Don't make the mistake of drinking water after eating these foods!
Don't make the mistake of drinking water after eating these foods!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলের ওপর নাম জীবন। শরীরের বিভিন্ন উৎসেচক, হরমোন, রক্ত তৈরি থেকে শুরু করে দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে জল।  সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জলপান করতেই হবে। তবে আপনি কি জানেন কিছু খাবার খাওয়ার পরে জল খেলেই ঘটতে পারে বিপদ? 

১) লেবু খেয়ে জল খেলেই বিপত্তি

লেবু খাওয়ার পর জল খেলে দেহে বায়ু, পিত্ত, কফের ভারসাম্য নষ্ট হবে। যার ফলে ঘটবে  অ্যাসিডিটি। তবে জলে লেবুর রস মিশিয়ে খেলে কিন্তু কোনও সমস্যার আশঙ্কা থাকে না। বরং তা শরীরের পক্ষে উপকারী।

২) কলা খেয়ে জল খাবেন না 

এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে স্টমাক অ্যাসিড ঠিকমতো কাজ করতে পারে না। ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো একাধিক জটিল রোগের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।

৩) বাদাম খেয়ে জল নয় 

বাদাম খাওয়ার পরেও যদি জলপান করেন, তাহলেও কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়বে। তাই বাদাম খেয়ে আর জলপান করার ভুলটা করবেন না। এতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না।

৪) আপেল খেয়ে জল নয় 

আপেল হল স্বাস্থ্যের খাজানা। এতে রয়েছে ভিটামিন, খনিজ থেকে শুরু করে একাধিক অ্যান্টিঅক্সিডেন্টর ভাণ্ডার। তাই সুস্থ থাকতে নিয়মিত আপেল খাওয়া মাস্ট।

তবে এহেন উপকারী ফল খাওয়ার পর জল খেলে কিন্তু শরীরের বারোটা বাজতে পারে। এমনকী কমতে পারে হজম ক্ষমতাও। তাই এই ভুলটা আর করা চলবে না। 

You might also like!