Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Winter Care & Tips : শীতের শুরুতেই গৃহস্থে সর্দি,কাশি,জ্বরের প্রাদুর্ভাব, চিন্তায় মাথায় হাত?জেনে নিন কিছু প্রতিকারের উপায়

Winter Tips
Winter Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে একটি বছরের অপেক্ষার অবসান। নভেম্বরের অন্তিম থেকেই শীতের রমরমা। কিন্তু শীতের শুভারম্ভেই ঘরে ঘরে চড়ছে শারীরিক তাপমাত্রার পারদ। 

শিশু থেকে প্রাপ্তবয়স্ক,বৃদ্ধ-বৃদ্ধা শীতের হাত থেকে রেহাই নেই কারুরই। শীতকালীন আবহাওয়ায় বাতাসে ধূলীকণা বৃদ্ধি পাওয়ায় ডাস্ট অ্যালার্জির সমস্যা বাড়তে থাকে৷ ফলস্বরূপ, ঘন-ঘন হাঁচি, গলা খুসখুস,নাক সুড়সুড় সহ নানান কোল্ড অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায়। দীর্ঘদিন শীতের পোশাক আলমারি বন্দী থাকার ফলে নানান অ্যালার্জির সমস্যা বাড়তে থাকে।  

প্রতিকারের উপায় ঃ

 ১) ঠাণ্ডা আবহাওয়া অ্যালার্জির যম। এই সময় প্রচণ্ড ঠাণ্ডার জন্য অনেকে জানলা,দরজা বন্ধ রাখেন ফলত ঘরে সূর্যের রশ্মি পৌঁছায়না, তবে সূর্য ওঠার পর রোদের তেজ বাড়লে নির্দিষ্ট সময়ে ঘরে রোদ ঢোকানো উচিৎ। অবশ্যই কিছুটা সময় চেষ্টা করবেন ঘরের জানলা,দরজার কপাট খোলা রাখবার, এতে অ্যালার্জির সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।

২) আলমারি থেকে শীতের পোশাক বের করার পর ভালো করে রোদে রেখে দিন। কারণ,একভাবে বাক্সবন্দী থাকার ফলে জামা কাপড়ে ভ্যাপসা গন্ধ তৈরি হয়, সেই থেকে অ্যালার্জির সমস্যা দেখা যায়। সুতরাং, সতর্ক থাকুন।

৩) যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁরা একটু খেয়াল রাখবেন, ওদের লোম যেন বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে না থাকে, বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

৪) বর্তমানে বাতাসে দূষণের অবস্থা মাত্রাতিরিক্ত। প্রত্যেহ বিষাক্ত বাতাসে আমাদের সময় অতিবাহিত করতে হচ্ছে। সুতরাং, অতিরিক্ত দূষিত এবং জনবহুল জায়গায় মাস্ক ব্যবহারের চেষ্টা করুন। মনে রাখবেন, ভাইরাসের প্রাদুর্ভাবে অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পায় তাই সচেতন থাকুন। শিশুদের সাবধানে রাখুন।


                                     শীতের দিনগুলিতে সকলে সতর্ক থাকুন এবং ভালো থাকুন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…